বাবার বয়সী লোকের থেকে বিয়ের প্রস্তাব! বিয়ে করলেই মাসে ১১ লক্ষ্য টাকা! কার থেকে এলো এই প্রস্তাব? রাজি হলেন অভিনেত্রী?

মালয়েশিয়ান অভিনেত্রী ও প্রাক্তন বিউটি কুইন এমি নূরের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক জনপ্রিয় পডকাস্টে তিনি প্রকাশ্যে জানান, এক প্রভাবশালী ও অত্যন্ত ধনী ব্যক্তির কাছ থেকে তিনি তৃতীয় স্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। বিপুল অর্থ, জমি ও বিলাসবহুল জীবনের হাতছানি থাকলেও সেই প্রস্তাব তিনি নির্দ্বিধায় প্রত্যাখ্যান করেন।
পডকাস্টে এমি জানান, প্রস্তাবদাতা ব্যক্তি মালয়েশিয়ার সমাজে উচ্চ মর্যাদাসম্পন্ন একজন ভিভিআইপি। তৃতীয় স্ত্রী হওয়ার বিনিময়ে তাকে একটি বিলাসবহুল বাংলো, একটি দামি গাড়ি এবং প্রায় দশ একর জমি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। পাশাপাশি প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার রিঙ্গিত অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় এগারো লাখ টাকা ভাতা দেওয়ার কথাও বলা হয়।
এই প্রস্তাবের সূত্রপাত হয়েছিল কয়েক বছর আগে। তখন এমির বয়স ছিল মাত্র তেইশ। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য স্পনসর খুঁজছিলেন তিনি। সেই সময় এক কর্পোরেট ইভেন্টে ওই দাতুক পদবিধারী ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এমির কথায়, সেই ব্যক্তির বয়স ছিল তার বাবার কাছাকাছি, যা প্রস্তাবটিকে আরও অস্বস্তিকর করে তোলে।
এমি জানান, বিষয়টি জানার পর তার মা এক মুহূর্তও দেরি না করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। মায়ের স্পষ্ট বক্তব্য ছিল, মেয়ের সম্মান ও আত্মমর্যাদা কোনওভাবেই বিকিয়ে দেওয়া যায় না। এমিও একই সুরে বলেন, তিনি চান ভবিষ্যৎ জীবনসঙ্গী দায়িত্বশীল ও আর্থিকভাবে স্থিতিশীল হোক, তবে অঢেল ধনসম্পদ তার কাছে মুখ্য নয়।
আরও পড়ুনঃ মাতৃত্বের পর কেরিয়ারে বদলের সুর! ‘আমি এখন এক বাচ্চার মা…’- মায়ের দায়িত্ব পালনে বিরাট সিদ্ধান্ত আলিয়ার! নতুন বছরে বিরাট আত্মত্যাগ!
অভিনেত্রী আরও বলেন, তিনি নিজের পরিশ্রমে সৎ এবং হালাল পথে রোজগার করতে চান। কারও ওপর নির্ভর করে বিলাসী জীবন তার লক্ষ্য নয়। রসিকতার সুরে তিনি বলেন, তার সঙ্গী দেখতে আয়রন ম্যানের মতো হলে আপত্তি নেই, তবে দাদুর মতো যেন না হয়। স্পষ্ট ভাষায় এমির বার্তা, নিজের সম্মান বিসর্জন দিয়ে ধনী হওয়ার কোনও ইচ্ছেই তার নেই।

