মাতৃত্বের পর কেরিয়ারে বদলের সুর! ‘আমি এখন এক বাচ্চার মা…’- মায়ের দায়িত্ব পালনে বিরাট সিদ্ধান্ত আলিয়ার! নতুন বছরে বিরাট আত্মত্যাগ!

মাতৃত্ব যে কেরিয়ারের অন্তরায় নয়, তা বারবার প্রমাণ করেছেন আলিয়া ভাট। সন্তান জন্মের পর দ্রুত কাজে ফেরা থেকে শুরু করে অর্থবহ ও শক্তিশালী চরিত্র বেছে নেওয়া, সব ক্ষেত্রেই আলিয়া দেখিয়েছেন আত্মবিশ্বাস। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়েই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এমনকি কন্যা রাহাকে গর্ভে নিয়েই নিজের হলিউড ডেবিউ ছবির শুটিংও সেরেছিলেন আলিয়া, যা তাঁর পেশাদার মনোভাবের বড় উদাহরণ।

২০২২ সালের নভেম্বর মাসে রাহার জন্মের পর আলিয়ার জীবন অনেকটাই বদলে গিয়েছে। বর্তমানে রাহার বয়স দুই বছর। সিনেমার প্রতি ভালবাসা আগের মতোই অটুট থাকলেও কাজের গতি নিয়ে নতুন করে ভাবছেন অভিনেত্রী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মাতৃত্ব গ্রহণ করার পর তিনি নিজের কাজের পরিধি ও অগ্রাধিকার নতুনভাবে সাজিয়েছেন, যা তাঁর জীবনে এক শান্ত ও পরিণত অধ্যায়ের সূচনা করেছে।

আলিয়ার কথায়, এখন তিনি আগের মতো একসঙ্গে একাধিক ছবিতে কাজ করতে চান না। আগে বছরে দুই বা তিনটি ছবি করলেও বর্তমানে তিনি একবারে একটি ছবিতে মন দিতে স্বচ্ছন্দ বোধ করেন। তাঁর মতে, সন্তানের মা হওয়ার পর কাজের গতি ধীর হওয়াটা স্বাভাবিক এবং এই আরামদায়ক ছন্দেই তিনি সবচেয়ে খুশি। নিজের সমস্ত শক্তি ও মনোযোগ একটি চরিত্রে ঢেলে দিতে পারাটাই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আগামী দিনে যশরাজের স্পাই ইউনিভার্সের মহিলা কেন্দ্রিক ছবি আলফাতে দেখা যাবে আলিয়াকে। মা হওয়ার পর অ্যাকশন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা তাঁকে নিজের শরীরের ক্ষমতা নতুনভাবে চিনতে সাহায্য করেছে বলেও জানান তিনি। এটি তাঁর কাছে এক শিক্ষণীয় ও অনুপ্রেরণার অভিজ্ঞতা। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি, যা নিয়ে ভক্তদের উত্তেজনাও তুঙ্গে।

আরও পড়ুনঃ নতুন বছরে ঘুচলো দূরত্ব! অভিমান ভেঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো কে? ঈশা-ববির আবেগঘনে মুহূর্ত!

এছাড়াও সঞ্জয় লীলা বনশালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও অভিনয় করবেন আলিয়া। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশল। একই বছরে ছবিটির মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে আলিয়ার বাবা মুকেশ ভাট জানিয়েছেন, মেয়েকে শুটিংয়েও সঙ্গে নিয়ে যান নায়িকা এবং রাহার জন্য আলাদা ভ্যানিটি ভ্যানের ব্যবস্থাও রয়েছে। কাজ ও মাতৃত্বের সুন্দর ভারসাম্যই এখন আলিয়ার জীবনের মূল চাবিকাঠি।

Back to top button