“ও এখন আমার সংসারের একটা পার্ট, ওকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না”- কাকে জীবনের অংশ বানিয়ে নিয়েছেন তিতিক্ষা? কে সেই বিশেষ ব্যক্তি?

আজকালকার দিনে সাধারণ মানুষেরা তারকাদের জীবনের নানান খুঁটিনাটি জানতে বেজায় আগ্রহী হয়ে থাকেন। আর তাঁদেরই আগ্রহের অবসান ঘটাতে অনেক ধরনের মজাদার টক শো হামেশাই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। সবকিছুর মধ্যে থেকে জনপ্রিয় হল ‘তোমার মোবাইলে কি আছে!’ অর্থাৎ কারোর পছন্দের তারকাদের (actor actress) ফোনে যাবতীয় কিছু জানার আগ্রহ মিটতে পারে এই প্রশ্ন-উত্তরের মাধ্যমে।

বর্তমানে দেখা যাচ্ছে শরীরের সংবাদ মাধ্যম তিতিক্ষা তাস অর্থাৎ সকলের প্রিয় আঁখির সঙ্গে এই খেলার মাধ্যমে জানছে যে তাঁর ফোনে ঠিক কী কী রয়েছে? এই মুহূর্তে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিক বেশ ভালোই দর্শকদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে আঁখি এবং ঝিলিক অনেক সিরিয়াল প্রেমীদের হয়ে উঠেছে ঘরের মেয়ে।

এই মুহূর্তে সংবাদমাধ্যমের নেওয়া এক ইন্টারভিউতে অভিনেত্রী তিতিক্ষা তাঁর ফোনের যাবতীয় তথ্য তুলে ধরলেন দর্শকদের কাছে। তিতিক্ষার ফোনের ওয়ালপেপারে রয়েছে বজরংবলীর ছবি। আবার তিনি শুনতে পছন্দ করেন আইটেম সং, রোমান্টিক সং এবং হনুমান চালিসা। কথায় কথায় অভিনেত্রী বললেন, তিতিক্ষা এবং নন্দিনী একে অপরকে সিরিয়ালের নায়িকা বলতে থাকে।

প্রসঙ্গত বলা যায়, এই ধারাবাহিক শুরু হওয়ার কিছুদিনের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলছিল কে আঁখি আর কে ঝিলিক? কিন্তু, এখন এক দেখাতে সবাই চিনে যায় আঁখি ও ঝিলিককে। এই সব কিছুর মধ্যে একটা কথা বললেন, “ও আমার তো এখন ওই সব। ও তো আমার সংসারের একটা পার্ট হয়ে গেছে”।

আরও পড়ুনঃ শাড়ি পরে বউ সেজে রুক্মিনীর পাশে দাঁড়ালো গোপাল! বুদ্ধি দিয়ে বাজিমাত করলো পারুল!

খোঁজ নিয়ে জানতে পারা গেল তিতিক্ষা নন্দীনিকে তাঁর সংসারের একটা অংশ বলে মনে করেন। স্পষ্টভাবে জানিয়ে দিন নন্দিনীকে ছাড়া কোথাও যেতে ইচ্ছা করে না তিতিক্ষার। এই তুই অভিনেত্রী একসঙ্গে ছুটি পাবে না বলে তাঁদের বেড়াতে যাওয়ায় স্থগিত হয়ে রয়েছে। আসলে, তিতিক্ষা নন্দীনিকে তাঁর সহকর্মী তো বটেই এমনকি নিজের বোন মেনে চলেন।

 

Back to top button