শাড়ি পরে বউ সেজে রুক্মিনীর পাশে দাঁড়ালো গোপাল! বুদ্ধি দিয়ে বাজিমাত করলো পারুল!

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে যেহেতু পারুল এবং রায়ানের প্ল্যান এর জন্যই রাকার বিয়েটা সুস্নাতর সাথে হয়নি তাই রায়ানের জামাইবাবুর উপর সুস্নাত ভীষণ ক্ষেপে রয়েছে। তার কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে জামাইবাবু সমানে পারুলকে দোষ দিয়ে যাচ্ছে এইসবের জন্য। তাই পারুল এবং রায়ান ঠিক করেছে তার কোম্পানি থেকে যে করেই হোক যেন তাকে বের করে না দেয় সেই ব্যবস্থা করবে। এই জন্য সুস্নাত তাদেরকে নিজের প্রতিযোগী কোম্পানির সঙ্গে ডিল ট্র্যাক করার শর্ত দিয়েছে।

Bengali serial

এদিকে গোপাল এবং রুক্মিণী যে নিজেই একসঙ্গে সংসার করছে না এক ঘরে থেকেও তারা আলাদা আলাদা থাকে সেই খবর জানতে পেরে গেছে তার শ্বশুরবাড়ির সবাই। সেই জন্যই রুক্মিণীর উপর শুরু করেছেন নানান রকম অত্যাচার। তাকে দিয়ে গোয়াল ঘর পরিষ্কার করানো থেকে শুরু করে বাড়ির আরো অন্যান্য কাজ করাচ্ছে। যেগুলো আগে কোনদিনই করেনি সে। সেই জন্য বেশ কষ্ট পাচ্ছে। এবার দেখার অপেক্ষায় কিভাবে সামাল দেয় তারা এদিক।

পরিণীতা আজকের পর্ব ১২ ফেব্রুয়ারি (Parineeta Today Episode 12 February)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রুক্মিণীকে গোটা গোয়াল ঘর পরিষ্কার করার আদেশ দিয়েছে তার শাশুড়িমা। কিন্তু রুক্মিণী গোবরের গন্ধ সহ্য করতে পারে না। তাই সে কিভাবে এই কাজ করবে বুঝতে পারে না। আর এই বিপদের কথা শুনে গোপাল তাকে সাহায্য করতে আসে। কিন্তু গোপালকে দেখে চিনতে পারেনা রুক্মিণী। বুঝতে পারে না কি তাকে সাহায্য করতে এসেছে। এরপরে অনেক জোড়াজড়ি করায় গোপালের মাথা থেকে ঘোমটা সরে যায় এবং রুক্মিণী বুঝতে পারে গোপাল এসেছে তাকে সাহায্য করতে।

আরও পড়ুন: ভেঙেছিল ১২ বছরের প্রেম! বহু বছর আলাদা থাকলেও ফের এক সুতোয় বাঁধা পড়লেন রনিতা-সৌপ্তিক?

এদিকে সুস্নাতর শর্ত মানার জন্য রায়ান এবং পারুল গেছে তার প্রতিযোগীর অফিসে ডিল ক্র্যাক করার জন্য। কিন্তু তিনি তো কোনভাবেই পারুল এবং রায়ানের সেই শর্ত মেনে নিতে রাজি হয় না। সুস্নাতর সাথে তিনি কোন রকম কোন ডিল করতে চান না স্পষ্ট জানিয়ে দেন। পারুল এবং রায়ান কি করবো বুঝতেই পারেনা। এদিকে ওই অফিসের বস নিজের পারিবারিক সমস্যা নিয়েও ভুগছে। সেটাকেই কাজে লাগানোর কথা ভাবে পারুল। পারুল ভাবে সে যদি কোন ভাবে ওই বসের পারিবারিক সমস্যার সমাধান করে দিতে পারে তাহলে জামাইবাবুর সমস্যারও সমাধান হয়ে যাবে। এবারে দেখার অপেক্ষায় আগামী পর্বে কি হয়।

Back to top button