সহযাত্রীকে প্রকাশ্যে অপমান! ট্রেনে জনপ্রিয় অভিনেত্রী তিথি বসুর নোংরা মন্তব্যে তোলপাড়!

টেলিভিশনের পর্দার (Television Serial) এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিথি বসু (Tithi Basu)। স্টার জলসার (Star jalsha) দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এবং পরিচিত তিনি। স্টার জলসার একসময়কার জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। এই ধারাবাহিকের কথা আশা করি সকলেরই মনে আছে। দীর্ঘ বেশ কয়েক বছর এই ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন করেছিল। দর্শকদের অত্যন্ত পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিক।
ওই ধারাবাহিকেই ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু। ধারাবাহিকে অভিনয় করে বেশ নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ওই ধারাবাহিকের পর সেভাবে আর তিথিকে নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। বর্তমানে ইউটিউব এর চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানে প্রতিদিনের ব্লগ ভিডিও বানান তিনি।
তবে এবারে অভিনেত্রীর বিরুদ্ধে উঠেছে বড় অভিযোগ। সম্প্রতি বন্ধুবান্ধবদের সাথে ট্রেনে চেপে সিমলা ভ্রমণ করছিলেন অভিনেত্রী। সেখানেই সহযাত্রীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে করা হয় পোস্ট। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সহযাত্রীর সাথে অসভ্য আচরণ করেছেন, এমনকি তাদের সাথে নাকি অকথ্য ভাষায় কথাও বলেছেন।
আর তিথি পরিচিত মুখ হওয়ার জন্যই ওই পোস্ট সোশ্যাল মিডিয়াতে আরও ভাইরাল হয়েছে দ্রুত। যখনই এই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে তখনই তিথি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। আসলে কি হয়েছে সেটা ওই ভিডিওর মাধ্যমে জানান তিনি।
আরও পড়ুনঃ সত্যিটা প্রমাণ করতে মিথ্যের আশ্রয়! পারুলের মাথায় ভয়ংকর প্ল্যান! বন্ধু সেজে বন্ধুর ঘাড়েই কো’প! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!
ভিডিওতে তিথি বলেন, ‘আমরা কয়েকজন নেতাজি এক্সপ্রেসে করে সিমলা ঘুরতে যাচ্ছি। দুপুর বেলা ট্রেনে আমরা গান চালিয়ে মজা করতে করতে যাচ্ছিলাম। তখনই আমাদের পাশের বগিতে থাকা এক ভদ্রমহিলা এসে বলেন গানের ভলিউম কমাতে। আমরা উনাকে যথেষ্ট সম্মান করেই গানের আওয়াজ আস্তে করেদি। কিন্তু তারপরও উনি এসে আমাদের থ্রেট দিয়ে গান বন্ধ করতে বলেন। আমরা তখন উনাকে যথেষ্ট সম্মান দিয়েই বলি গান থামানো যাবে না আমরা আওয়াজ আস্তে করে দিতে পারি। কিন্তু পরে উনি রেলের গার্ড নিয়ে এসে আমাদের গান বন্ধ করেন। তারপর তারা ট্রেন থেকে নেমেও যান। কিন্তু অন্য বগির কয়েকজন আমার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এসব পোস্ট করছেন। আমার কিছু বলার নেই, যারা ভাবছেন এখানে আমি ভুল তারা ভাবতে থাকুন। আমি আমার দিকের গল্পটা বললাম।’

