আদিত্যর আশীর্বাদে সোনার উপহার! তেলে-বেগুনে জ্ব’লে উঠল সমর! সত্যিটা জানিয়ে সবার মুখ বন্ধ করে দিল কমলা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, প্রীতি অত্যন্ত আনন্দের সঙ্গে তার শ্বশুরবাড়ির সবাইকে জানায় যে তার বাউন্ডুলে ভাই আদির অবশেষে বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে এখন সংসার বাঁধতে চলেছে। কিন্তু এই খবর শুনে পল্লবী ভীষণ অবাক হয়ে যায়। আদি এতদিন পল্লবী ও মিঠির সঙ্গে এত সময় কাটিয়েছে, ঘুরেছে, জন্মদিন পালন করেছে, অথচ নিজের জীবনের এত বড় একটা খবরের কথা তাদের একটিবারের জন্যও জানায়নি! মিঠি ছোট মানুষ, সে ‘আদিত্য আঙ্কেল’ বলতে একপ্রকার অজ্ঞান। তাই আদির এই গোপনীয়তা দেখে পল্লবী বেশ চিন্তায় পড়ে যায়।
অন্যদিকে ব্যবসায়িক ক্ষেত্রে ঘটে যায় এক বড় ঘটনা। রণজয়ের কোম্পানির সঙ্গে সম্রাটের কোম্পানির একটি বড় ডিল বা চুক্তি বাস্তবায়িত হয়েছে। সেই কাজের সূত্রেই রণজয় যখন সম্রাটের সঙ্গে দেখা করতে যায়, তখন সম্রাটকে সামনাসামনি দেখেই সে চমকে ওঠে। রণজয় চিনতে পারে যে এই সম্রাট আসলে অন্য কেউ নয়, সে ঝিনুকের স্বামী! কাজের সূত্রে এই দুটি মানুষের মুখোমুখি দাঁড়িয়ে থাকা ভবিষ্যতে কোন নতুন বড় ঝড়ের সংকেত দেয়, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে বাড়িতে সমর তার স্ত্রী বীণাকে সমানে চাপ দিয়ে যাচ্ছে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য। টাকা হারানোর পর থেকে সমর ঘরের সবাইকেই সন্দেহ করছে, এমনকি নিজের স্ত্রীকেও বিশ্বাস করতে পারছে না। বীণা যখন জানায় তার মা বৃদ্ধ ও অসহায়, তিনি এত টাকা কোথা থেকে দেবেন, তখন সমর তাকে যা মুখে আসে তাই বলে চরম অপমান করে। আর দরজার আড়ালে দাঁড়িয়ে এই দম্পতির ঝগড়া আড়ি পেতে শুনছিল অঞ্জু, যাকে পরে হাতেনাতে ধরে ফেলা হয়।
পরের দিন যখন সবাই জানতে পারে আদিত্যের বাগদান ঠিক হয়ে গেছে, তখন কমলা সিদ্ধান্ত নেয় যে আদিত্যকে উপহার হিসেবে একটি সোনার কয়েন দেবে। এ কথা শোনামাত্র সমর তেলে-বেগুনে জ্বলে ওঠে এবং জানায় যে তার কাছে এত টাকা নেই, তাই কয়েন কেনার টাকা কোথা থেকে আসবে সে জানে না। তখন কমলা স্পষ্ট জানিয়ে দেয় যে বিপদের দিনে যখন নিজের ছেলেরা তার কাছ থেকে সরে গিয়েছিল, তখন এই আদিই এসে তার পাশে দাঁড়িয়েছিল এবং ছেলের মতো দায়িত্ব পালন করেছিল।
আরও পড়ুনঃ কমলার হাতে পড়ল শ্রীনিবাসের লাইসেন্স! অটোর কাগজ-পত্র দেখে অবাক কমলা! কী অপেক্ষা করছে শ্রীনিবাসের জন্য? দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে আদিত্যের মা নিজেই ঝিনুকদের ফোন করে এনগেজমেন্টের নিমন্ত্রণ জানান। কিন্তু সম্রাট তো ঝিনুককে বাইরে কোথাও যেতে দেয় না এবং নিজেও যেতে চায় না, তাই কাজের অজুহাত দেখিয়ে সে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে। তবে ঝিনুক জানিয়ে দেয় যে সম্রাট না গেলেও সে নিজে অবশ্যই আদির অনুষ্ঠানে যাবে। ঝিনুকের এই জবাবে সম্রাট আবারও ভীষণ রেগে যায়। এখন দেখার বিষয়, ঝিনুকের এই সিদ্ধান্তের পর তার ভাগ্যে ঠিক কী পরিণতি অপেক্ষা করছে!

