সত্যিটা প্রমাণ করতে মিথ্যের আশ্রয়! পারুলের মাথায় ভয়ংকর প্ল্যান! বন্ধু সেজে বন্ধুর ঘাড়েই কো’প! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই পারুল ও রায়ানের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পারুল ওমকারের হয়ে সবাইকে সাবধান করতে গেলে রায়ান পারুলকে বলে ঝামেলা না করতে। কিন্তু পারুল স্পষ্ট জানিয়ে দেয় যে তারা যদি আর কোনদিনও ওমকার বা কাউকে বিরক্ত করেছে তাহলে পারুলের চেয়ে খারাপ আর কেউ হবে না। পারুল এসবের শেষ দেখে নেবে।

Bengali serial

এদিকে পারুল কলেজের প্রফেসরকেও ওমকারের কথা সব বলে কিন্তু তিনি কলেজের কোনো বিষয়ে বাড়িতে কিছু শুনতে চান না। তিনি স্পষ্ট জানিয়ে দেয় যে কলেজের প্রত্যেক ছেলে মেয়ে তার কাছে সমান। তাই প্রমাণ ছাড়া তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তাই পারুল ভাবতে থাকে কি করে প্রমাণ জোগাড় করা যায়।

পরের দিন কলেজে পারুল ওমকারকে বলে আজ রাতে তাদের বয়েজ হোস্টেলে গিয়ে লুকিয়ে সব ভিডিও করবে পারুল, তারপর সেই প্রমাণ দেখাবে স্যারকে। প্রথমে তো পারুলের এই প্ল্যানে রাজি হতে চায় না ওমকার। কিন্তু পারুল কোনরকমে তাকে রাজি করায়।

আরও পড়ুনঃ আ’ত্মহত্যা নাকি খু’ন? অবশেষে খুলে গেল সমস্ত জট! সামনে এলো সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুর আসল কারণ!

আর সেই প্ল্যান মতন পারুল ঢোকে বয়েজ হোস্টেলে। ওমকারের ঘরে লুকিয়ে থাকে। সেখানেই উপস্থিত হয় রায়ান এবং তার বন্ধুরা। আগের দিনের মতনই ওমকারকে ভয় দেখাতে থাকে। তাকে ট্রেত দেয়। আর পারুলও লুকিয়ে সেই সব ভিডিও করতে থাকে। কিন্তু বিপদ হয় যখন পারুল বয়েজ হোস্টেল থেকে বেরোতে যাবে। সকলের সামনে ধরা পরে যায় পারুল। কি হবে এরপর সেটাই দেখার অপেক্ষা।

Back to top button