‘বিকিনি না পরলে পিছিয়ে পড়বে…’- বিকিনি না পরলে পিছিয়ে পড়তে হয়! ‘কিছু না পরলে আরো অনেক দূর এগোনো যায় বুঝি?’- বেফাঁস মন্তব্যে ট্রোলের মুখে মিমি

সোশ্যাল মিডিয়াতে (Social Media) এখন চর্চায় রয়েছেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রীর বিকিনি পরা লুক এখন গোটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ‘রক্তবীজ ২’-তে মিমিকে একেবারে নতুন অবতারে দেখা যাচ্ছে। মিমির বিকিনি পরা ছবি দেখে কুপোকাত নেটিজেনরা। টলিউডে এই প্রথমবার বড়পর্দায় কোনও নায়িকাকে দেখা গেল বিকিনি পরতে। এর আগে পুরনো দিনের বাংলা সিনেমায় কিছু নায়িকাকে দেখা গিয়েছিল বিকিনিতে।

কিন্তু মিমির মায়ের নাকি ঘোর আপত্তি বিকিনি পরা নিয়ে। মিমি নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়ে বিকিনি পরবে মা রাজি হননি। মাকে সেই সময় বুঝিয়েছিলাম, আমার কাজের জন্য, দর্শককে নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নতুন কিছু না দিতে পারলে পিছিয়ে পড়ব। অবশেষে মা রাজি হন।’

আর এই খবর প্রকাশ্যে আসতেই একদল নেটিজেনরা ব্যাপক ট্রোল শুরু করেছেন অভিনেত্রীকে নিয়ে। এই বিকিনি ফিগার পাওয়ার জন্য মিমিকে কম পরিশ্রম করতে হয়নি। খাওয়া-দাওয়া থেকে জিম, রীতিমতো ঘাম ঝরিয়ে এই মেদহীন শরীর তৈরি করেছেন।

কিন্তু অভিনেত্রীর মায়ের আপত্তির কথা প্রকাশ্যে আসতেই মিমিকে নিয়ে শুরু হয়েছে ট্রোল, সমালোচনা। কেউ লিখেছেন, ‘বিকিনি ছাড়া দুনিয়াতে মনে হয় নতুন কিছু নাই। দেখাইতে মন চাইলে অন্য জায়গায় গিয়ে বডি শোআপ করলে প্রমোশন হওয়ার চান্স আছে।’ কেউ বলেছেন, ‘এক-দুই বছর পর যদি দর্শকদের আবার নতুন কিছু দিতে হয়, তখন কি বিকিনি খুলে ফটো সুট করবে?’ আবার একজন লিখেছেন, ‘নেংটা হলে দর্শক নতুন কিছু পাবে।’ অন্য একজন লিখেছেন, ‘মা মেয়েকে পিছিয়ে যেতে দিবে না, মা মেয়ে একই।’

আরও পড়ুনঃ ট্রেনিং দিয়ে “ফুলকি”কে নিজের হাতে তৈরি করেছিল রোহিত! আজ তারই পুনরাবৃত্তি! ফুলকির হাতে তৈরি হচ্ছে “রোহিত”! বর্তমান পর্বগুলিতে মুগ্ধ দর্শক

যদিও নিজের এই লুকের জন্য দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসাও পেয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করবেন না বলে কিলবিল সোসাইটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তারপরই বিকিনি লুকে ঝড় তুলেছেন মিমি, সেই নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

Back to top button