ট্রেনিং দিয়ে “ফুলকি”কে নিজের হাতে তৈরি করেছিল রোহিত! আজ তারই পুনরাবৃত্তি! ফুলকির হাতে তৈরি হচ্ছে “রোহিত”! বর্তমান পর্বগুলিতে মুগ্ধ দর্শক

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় সম্প্রসারিত হয় সকলের প্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। ধারাবাহিকটি শুরুর পর থেকে তার জনপ্রিয়তা একটু একটু করে বেড়েছে। টিআরপি তালিকাতে (TRP List) প্রতিটা সপ্তাহে দুর্দান্ত ফলাফল করা ফুলকি সব সময় এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে রাখে। তবে ধারাবাহিকের গল্প একজন সাধারণ ঘরের মেয়ের বক্সার হয়ে ওঠা নিয়ে শুরু হয়েছে।

ধারাবাহিকের শুরু থেকে দেখানো হয়েছিল একজন সাধারণ গরিব ঘরের মেয়েকে কিভাবে একজন আন্তর্জাতিক স্তরের বক্সার হিসেবে গড়ে তুলেছে রোহিত। ধারাবাহিকে রোহিত এবং ফুলকির সেই সুন্দর কেমিস্ট্রি যতদিন এগিয়েছে দর্শক তত পছন্দ করেছেন। রোহিত এবং ফুলকির কেমিস্ট্রি দর্শকদের তো ভীষণই পছন্দের। যেভাবে রোহিত পরিশ্রম করে ফুলকিকে একজন সফল বক্সার করে তুলেছে তাতে বদলে গিয়েছে ফুলকির জীবন।

এবারে ঠিক তেমনি রোহিতের মতো করে ফুলকিও একজন বক্সার হিসেবে গড়ে তুলছে অরণ্যকে। ধারাবাহিকের বর্তমান পর্বে দেখানো হয়েছে রোহিতের মতো হুবহু দেখতে এক ব্যক্তি এসে হাজির হয়েছে রায় চৌধুরী বাড়িতে। তাকেই রোহিতের মৃত্যুর পর হার্ট ডোনেট করেছে ফুলকি। রোহিতের সঙ্গে ওই ছেলেটি চেহেরার মিল থাকলেও আর কোন কিছুতেই মিল নেই। ছেলেটির নাম অরণ্য। আর এখন অরণ্যকে ধীরে ধীরে বক্সার হিসেবে গড়ে তুলছে ফুলকি।

যেন একই ঘটনার পুনরাবৃত্তি দেখছেন দর্শক। ধারাবাহিকের গতকালের পর্ব দেখে দর্শকদের এমনটাই ধারণা হয়েছে। ঠিক যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। তবে অনেক দর্শকই মনে করছেন অরণ্যর ছদ্মবেশে ফিরে এসে রোহিত। নিজের পরিচয় আড়াল করে ফুলকিকে রক্ষা করছে সে।

আরও পড়ুনঃ বেআইনি সংস্থা থেকে নিয়েছেন টাকা! মিমির পর এবার ইডির নিশানায় অঙ্কুশ! সমস্ত নথি নিয়ে ইডির দফতরে হাজির অভিনেতা!

যদিও এখনো ধারাবাহিকের আগামী পর্বে কি হবে সেটা বলা যাচ্ছে না। যে কোন দিকে মোড় ঘুরে যেতে পারে যে কোন সময়। তাই এই অরণ্য আর রোহিত একই মানুষ কিনা সেটা জানতে হলো চোখ রাখতে হবে ধারাবাহিকের আগামী পর্বে।

Back to top button