কমেছে অ্যাক্রপলিসের বাজার! স্লট হারাচ্ছে শুভ বিবাহ! তবে কি তলানিতে সোনামণির জনপ্রিয়তা?

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।
সম্প্রতি সেরকমই জি বাংলা এবং স্টার জলসার পর্দায় বেশ কিছু ধারাবাহিক শেষ হওয়ার পথে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। আর বেশকিছু ধারাবাহিকের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

আর নতুন ধারাবাহিক শুরু হলে পুরনো ধারাবাহিক গুলোকে জায়গা ছেড়ে দিতেই হয়। সেরকমই নতুন ধারাবাহিক শুরু হওয়ার জন্য জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক শেষ হতে চলেছে। যেমন আমরা প্রত্যেকেই জানি, খুব শীঘ্রই নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। আর সেই ধারাবাহিকগুলি শুরু হওয়ার পাশাপাশি বন্ধ হচ্ছে কিছু ধারাবাহিক, আবার পরিবর্তন হচ্ছে টাইম স্লট। এবারে আরো একটি ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তন হওয়ার খবর সামনে এসেছে।
যেমন আক্রোপলিস প্রোডাকশন হাউসের জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এর টাইম স্লট পরিবর্তন করা হয়েছে। দিনে দিনে যেন এই প্রোডাকশন হাউসের ধারাবাহিক গুলির জনপ্রিয়তা কমেই চলছে। আগে যেখানে এই প্রোডাকশন হাউসের ধারাবাহিকগুলি টিআরপি তালিকায় এক থেকে পাঁচের মধ্যে থাকতো সেখানে এখন টিআরপি কম থাকার কারণে টাইম স্লট হারাচ্ছে।
আরও পড়ুনঃ টিআরপি তলানিতে! হাতছাড়া প্রাইম স্লট! শুভ বিবাহের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল চ্যানেল! কোন সময় দেখা যাবে এই ধারাবাহিকটিকে?
সেরকমই একসময় জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহার জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। মোহর ধারাবাহিকে অভিনেত্রীর জনপ্রিয়তা ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে অভিনেত্রীর জনপ্রিয়তাও কমছে দিনে দিনে। প্রতিদিন ফ্যান বেস কমছে অভিনেত্রীর।

