টিআরপি তলানিতে! হাতছাড়া প্রাইম স্লট! শুভ বিবাহের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিল চ্যানেল! কোন সময় দেখা যাবে এই ধারাবাহিকটিকে?

দর্শকমহলে ধারাবাহিকের (Television Serial) গুরুত্ব অনেকখানি। বিনোদন জগতের একটি বিরাট অংশ জুড়ে রয়েছে এই ধারাবাকিগুলি। ধারাবাহিক গুলি প্রতিদিন সন্ধ্যা বেলা টেলিভিশনের পর্দায় দেখেন বাড়ির মা, কাকিমা তাই ধারাবাহিকের (Serial) গুরুত্ব রয়েছে আমাদেরকে সমাজে। বর্তমান সময়ে বিনোদন চ্যানেলের সংখ্যা যেমন বেড়েছে। সেই সাথে সাথে ধারাবাহিক গুলোর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখন বিভিন্ন চ্যানেলে একাধিক ধারাবাহিক হয় আর সেই ধারাবাহিকগুলি একেকটি একেক ধরনের।

ধারাবাহিকগুলির টিকে থাকা নির্ভর করে সম্পূর্ণ টিআরপি রেটিং এর উপরে। টিআরপি রেটিং যত ভালো হবে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। ধারাবাহিকের টিআরপি রেটিং নির্ধারণ করা হয় কোন ধারাবাহিক কত বেশি দেখা হচ্ছে তার উপরে। দশের মধ্যে প্রতি সপ্তাহে কত রেটিং পাচ্ছে সেই ধারাবাহিক সেটা সপ্তাহের নির্দিষ্ট দিনে ফলাফল প্রকাশের সাথে সাথেই জানা যায়।

Subho Bibaho Serial

তাই কোনো ধারাবাহিকের টিআরপি রেটিং যদি কম হতে থাকে তবে সেই ধারাবাহিক নয় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়, আর নয়তো সময় পরিবর্তন করে দেওয়া হয়। এর আগেও বহু ধারাবাহিকের টিআরপি রেটিং কম হওয়ার কারণে বদলানো হয়েছে টাইম স্লট। প্রাইম টাইম থেকে সরিয়ে দিয়ে সোজা নন প্রাইম টাইমে পাঠানো হয়েছে।

এবারে আবারো সেই একই ঘটনা ঘটছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের সাথে। স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক হলো শুভ বিবাহ। দীর্ঘ কয়েক মাস ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। প্রথমদিকে টিআরপি রেটিং তালিকায় বেশ ভালো ফলাফল করত এই ধারাবাহিক। তবে শেষ কয়েক সপ্তাহে ধারাবাহিকের ফলাফল একেবারে ভালো হচ্ছে না। যার কারণেই কোপ পড়ল টাইম স্লটে, হারাতে হল টাইম স্লট।

আরও পড়ুনঃ প্রকাশ্যে চিরসখার টাইম স্লট! শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক! কার জায়গা দখল করছে আসন্ন এই মেগা?

শুভ বিবাহ ধারাবাহিকটি শুরু থেকেই স্টার জলসার পর্দায় রাত নটায় সম্প্রসারিত হতো। তবে আগামী ২৭শে জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে ধারাবাহিকের টাইম স্লট। রাত নটায় দেখা যাবে নতুন ধারাবাহিক চিরসখা। আর শুভ বিবাহ ধারাবাহিক সম্প্রচারিত হবে রাত সাড়ে দশটায়। আর এই টাইম স্লট পরিবর্তন করলে দেখা যায় বেশিরভাগ ধারাবাহিকই শেষ করে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে। দেখা যাক শুভ বিবাহ এর সাথে কি হয়।

Back to top button