‘আমার প্রেমটা মা ভেঙে দিয়েছিল’, জানালেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়

‘কেয়া পাতার নৌকোর’ (Keya Patar Nouko) ছোট্ট কিরণ বর্তমানে টেলিপর্দার জনপ্রিয় মুখ। অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জিকে (Ipshita Mukherjee) সবাই একডাকে চেনে ‘কোকো’ নামে। কারন সে জল থৈ থৈ ভালোবাসার কোকো চরিত্রে অভিনয় করছেন। জীবনের অনেকটা পথ হেঁটে এসেছেন অভিনেত্রী। অভিজ্ঞতা হয়েছে প্রথম প্রেমেরও। এতগুলো দিন পর পুরনো ঝাপসা অ্যালবামে চোখ রেখে ঈপ্সিতা বলেন, “সেসময় আমি রবীন্দ্রনাথের গান শুনে প্রেম করতাম।”
টেলিপর্দার জনপ্রিয় মুখ ইপ্সিতা মুখোপাধ্যায়ের কাছে বর্তমানে তার প্রথম প্রেম নিয়ে প্রশ্ন আসে। উত্তরে অভিনেত্রী সে পুরনো দিনে ফিরে যান। তার প্রথম প্রেমটি ঠিক কেমন ছিল? অভিনেত্রী বলেন, সেই অল্প দেখা, মেসেজে ভয় ভয় কথা বলা, রবীন্দ্রনাথের কবিতা পড়ে, গান শুনে প্রেম করার মজাই ছিল আলাদা।

তবে সেই প্রেমটা টিকলো না! তার কারণ অবশ্য অভিনেত্রীর মায়ের কড়া শাসন। একদিন রাতে মেসেজ করতে গিয়ে মায়ের হাতে ধরা পড়ে যান ঈপ্সিতা। তারপরেই তাঁর মা ছেলেটির বাড়ি চলে যান, এবং সেখানে গিয়ে সব কথা বলে দেন। ফল স্বরূপ সে প্রেমটা আর এগোয়নি। এই প্রেমগুলো ভারী মিষ্টি এবং নিষ্পাপ, আজও কি সেই মানুষটিকে মিস করেন ঈপ্সিতা?
বর্তমানে কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। অভিনেতা অর্ণব ব্যানার্জির সঙ্গে তার প্রেম নিয়ে টলিপাড়ার আলোচনা থামেনা। অর্ণবের সঙ্গেই জল থৈ থৈ ভালোবাসা তে অভিনয় করছেন তিনি। যদিও তাঁর চরিত্রটি অন্যদের ভাইয়ের বউয়ের। টিটো ওরফে দেবত্তম মজুমদারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় টিটো আর কোকোর রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

আরও পড়ুনঃ পুরোনো ধারাবাহিক কপি করার অভিযোগ অষ্টমীর বিরুদ্ধে! শৈল মার চরিত্রের সঙ্গে অষ্টমীর খলনায়কের মিল পেল দর্শক!
তবে অভিনেত্রী বলেন, কাজের ফাঁকে এখন আর প্রেম করা হয়ে ওঠে না। তবে তিনি চান জমিয়ে প্রেম করতে। প্রথম প্রেমের স্মৃতি তাজা করে মুচকি হাসেন ঈপ্সিতা। সে সব দিন ভারী সুন্দর ছিল। প্রথম প্রেমের স্মৃতি কি আর ভোলা যায়! সেভাবে যোগাযোগ না থাকলেও মনের কোণে রয়ে যায় আজীবন।

