‘একবার ছবি করে সর্বস্ব হারিয়ে আবার ছবির কথা ভাবছি…’- প্রথম ছবি ফ্লপ! মনের জোরে দ্বিতীয় ছবি নিয়ে অকপটে তনিমা সেন!

বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে তার অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী হিসেবে জনপ্রিয়, তবে তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার। ১৯৮৪ সালে, তিনি একটি স্থানীয় থিয়েটার গ্রুপে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

এরপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি।

actress

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। যেখানে নানান বিষয় আলোচনা করেছেন তিনি। জানিয়েছেন তা না ৭০ দিন হয়ে গেল অভিনেত্রী কাজ থেকে বঞ্চিত। বিশেষ কিছু কারণ এর জন্যই হয়তো অভিনেত্রীকে তার জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। আসলে তিলোত্তমা কান্ডের পর প্রতিবাদ মিছিলে নেমেছিলেন অভিনেত্রী। এমনকি তিলোত্তমার মা-বাবার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে কথা বলেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। হতে পারে তার প্রভাব পড়েছে অভিনেত্রীর কাজের উপর।

আরও পড়ুনঃ ‘গায়ের রং কালো তাই শ্বাশুড়ি পছন্দ করতেন না…’- স্বামীর কাছেও জুটেছিল লাঞ্ছনা! বিয়ের পর দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন! কিভাবে সব সামলে এত বড় শিল্পী হয়ে উঠলেন অনামিকা সাহা?

অভিনয় ছাড়াও তনিমা দেবী একজন লেখিকা এবং পরিচালক। কিছু সময় আগেই পরিচালনার কাজে হাত লাগিয়েছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী প্রথম ছবি একেবারে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। সেই ছবি নিয়ে কখনো কোন আলোচনাই হয়নি। এ বিষয়ে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তিনি আবার কবে নিজের পরিচালনায় ছবি বানাবেন। তার উত্তরের অভিনেত্রী বলেন ‘কতটা সাহস ভাব একটা ছবি মুখ থুবরে পড়ার পর আবার নতুন করে ছবি তৈরি করার কথা ভাবছি।’ যদিও গোটা বিষয়টা মজার ছলেই বলেছেন অভিনেত্রী।

আমরা বেশিরভাগ সময় অভিনেত্রীকে কমেডি চরিত্রেই দেখেছি। টেলিভিশনের পর্দার পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী। তবে ওয়েব সিরিজ জগতে তিনি একদমই কাজ করতে চান না। তার কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন ওয়েব সিরিজে কোন কিছুর মাত্রা নেই আর অভিনেত্রী একেবারেই চান না সেই সমস্ত কিছু করতে যেগুলো বাড়িতে বসে একসঙ্গে মা কাকিমা তাদের বাচ্চাদের নিয়ে দেখতে পারবে না। তাই ওয়েব সিরিজ থেকে সেখানে কখনোই কাজ করতে চান না।

Back to top button