‘দেখনদারির জগতে একেবারে মাটির মানুষ…’- একই সঙ্গে মুক এবং বধির! ভালোবেসে ছুটে এসেছে অভিনেত্রীর কাছে! ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দিলেন প্রিয় “কমলিনী”!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের একজন অন্যতম জনপ্রিয় তারকা হলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। একদিন প্রতিদিন থেকে শুরু করে এখানে আকাশ নীল প্রভৃতি সব জনপ্রিয় ধারাবাহিকের মধ্য দিয়ে দর্শকদের ভালোবাসা এবং মন জয় করে নিয়েছিলেন তিনি। বাঙালি দর্শক ভীষণ পছন্দ করেন তাকে। মাঝে দীর্ঘ কয়েক বছর তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি।

অভিনেত্রীর ঝুলিতে একের পর এক হিট সিরিয়াল রয়েছে। তবে মাঝে সেই অপরাজিতা বেশ কয়েক বছর দর্শকদের নজরের আড়ালে চলে গিয়েছিলেন। তারপর বেশ কিছু ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। কিছু ধারাবাহিকে আবার সহ অভিনেত্রী চরিত্র অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই আবার টেলিভিশনে ছোট পর্দায় নায়িকা চরিত্র কাম ব্যাক করেছেন অভিনেত্রী লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে স্টার জলসার চিরসাখা ধারাবাহিকে আবার নাইকা চরিত্রে ফিরে পেয়েছেন দর্শক অভিনেত্রীকে।

অভিনেত্রীর অভিনয় তো বটেই তার ব্যবহার স্বভাব সব কিছুর জন্যই দর্শকের কাছে তিনি ভীষণই প্রিয় একজন মানুষ। বারবার অভিনেত্রীর ব্যবহার মুগ্ধ করেছে প্রত্যেকে। সব সময় সকলের সঙ্গে হাসিমুখে কথা বলা, সামনের মানুষকে সম্মান দিয়ে কথা বলতে একা গিয়েছে তাকে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে অভিনেত্রীর।

ভিডিওতে দেখা যাচ্ছে চিরসখা ধারাবাহিকের স্টুডিওতে অভিনেত্রীর সাথে দেখা করতে এসেছে অপরাজিতারই দুজন ভক্ত। যারা মূক বধির কথা বলতে পারেন না কানে শুনতে পারেন না। শুধুমাত্র অভিনেত্রীর সাথে দেখা করবেন কথা বলবেন বলে অপেক্ষা করেছিলেন। শুটিংয়ের হাজার ব্যস্ততার মাঝে অপরাজিতা ঠিকই তাদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন এবং তাদের সঙ্গে এত নম্র ভদ্রভাবে ব্যবহার করেন এত সুন্দর ভাবে বুঝিয়ে কথা বলেন যা সত্যি মুগ্ধ করেছে দর্শকদের। ওই ভিডিও দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে আরো একবার।

আরও পড়ুনঃ নিজের স্বামীকে লুকিয়ে রেখেছে ছোট রানী! ছোট রাজাকে খুঁজে এনে সব ষ’ড়যন্ত্র ফাঁস করলো ফুলকি?

কমেন্ট বক্সে অসংখ্য মানুষ অভিনেত্রীর ব্যবহারে মুগ্ধ হয়েছে। প্রশংসায় ভরিয়ে তুলেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘খুব ভালো লাগলো যে বোবা মানুষের সাথে কেউ এতটা সময় দিয়ে কথা বলো তার মনকে সান্ত্বনা দিলে সত্যি আমি তোমাকে দেখে অবাক হয়ে গেলাম সত্যি আমার খুব ভালো লাগলো দিদিভাই তুমি এরকমই থেকো এইরকমই থেকো তুমি।’ অন্যজন লিখেছেন, ‘শুধু সিরিয়ালে নয়, আপনি বাস্তব জীবনে ও খুব ভালো মানুষ বোঝা গেল।’ আরেকজনের বক্তব্য, ‘ভীষন ভদ্র একটি মানুষ। যার কোনো অতিরিক্ত দেখনদারি নেই।’

Back to top button