নিজের স্বামীকে লুকিয়ে রেখেছে ছোট রানী! ছোট রাজাকে খুঁজে এনে সব ষ’ড়যন্ত্র ফাঁস করলো ফুলকি?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (phulki)এখন একেবারে নতুন মোড়ে। রাজবাড়িতে শুরু হয়েছে বকুলতলার মেলা, যেখানে ধানু দিদি, তমাল দা আর পিয়াল মিলে ফুলকির মন ভালো করতে নিয়ে যায় তাকে। ছোট রানী মায়ের জীবনে ঘনিয়ে আসা অন্ধকারকে সরাতে এবার সে নিজের মতো করে শুরু করেছে তদন্ত। কিন্তু তার শুরুটা হলো এক মেলায়, যেখানে খেলার আড়ালে লুকিয়ে রয়েছে বড় রহস্য।
গত পর্বে দেখা গিয়েছে, রাজবাড়ির পাশে বসেছে জমজমাট বকুলতলার মেলা। মেলায় পিয়াল, ধানু, তমাল ও ফুলকি একসঙ্গে আনন্দ করছে। সেখানে উপস্থিত ছিল টগর কুমার, যার ‘মরা বাঁচার খেলা’ মন্ত্রমুগ্ধ করে সবাইকে। তাকে একটি ট্রাঙ্কে আটকে রাখা হয়, উপরে চাপানো হয় বালি। সেই অবস্থায় ১৫ মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে থাকার খেলা দেখে পিয়াল পর্যন্ত অবাক হয়ে যায়। সে নিজে ট্রাঙ্ক পরীক্ষা করে এসে বলে, “একফোঁটাও হাওয়া ঢোকে না!” — তখন টগর কুমার জানায়, “এটাই খেলাটার আসল রহস্য।”
এই খেলা দেখে ফুলকি মনে করতে থাকে রানী মা ও ছোট রাজার ঘটনা। রান্নার লোককে মেরে ফেলার হুমকি দেওয়া, ছোট রাজাকে অন্যায়ভাবে ফাঁসানো — সব মিলিয়ে তার মনে হয়, এমন কোনও খেলা যদি রান্নার লোকটি জানতেন এবং ছোট রানী মা তাকে ইচ্ছে করে এমন করতে বলেন, এসব কিছুই ফুলকির মাথায় ঘুরতে থাকে। ধানু পরামর্শ দেয় খেলার শেষে টগর কুমারের সঙ্গে কথা বলা হোক। ফুলকি সে সুযোগ হাতছাড়া করে না।
ফুলকি আজকের পর্ব ৫ জুলাই (phulki today episode 5 july)
আজকের পর্বে দেখা যাবে, খেলা শেষ হওয়ার পর রোহিত টগর কুমারকে জানায় যে তার খেলা অসাধারণ ছিল, একটা ছবি তুলতেও চায় সে। টগর কুমার খুশি হয়ে জানায়, ওদের সঙ্গে ছবি তোলা তার সৌভাগ্যের ব্যাপার। তখনই ফুলকি তাকে জিজ্ঞেস করে এই খেলা দিয়ে তার রোজগার কেমন হয়। উত্তরে টগর জানায়, আগে ভালো চললেও এখন আর সেই রোজগার নেই, কারণ তার তিন পুরনো সঙ্গী — মনোহর, বিশ্বনাথ আর হৈমালি — তাকে ছেড়ে চলে গিয়েছে।
আরও পড়ুনঃ “১৫টা বছর কাউকে বুঝতে দিইনি আমার সঙ্গে কী হয়েছে…”- চিরসখার সোহিনী বাস্তবের স্বর্ণকমল! পর্দায় ফুটে উঠছে অভিনেত্রীর বাস্তব জীবন!
তাদের মধ্যে হৈমালি এখন ফিট কাপড়ের দোকান চালায়, মনোহর ও বিশ্বনাথ ‘পাহাড়িপুর ভাতের হোটেল’-এ রাঁধুনি হিসেবে কাজ করছে। এই নামগুলো শুনেই ফুলকির চোখে জ্বলে ওঠে আশা। সে ভাবে, যদি এই তিনজনকে খুঁজে বের করা যায়, তাহলে হয়তো তার বাবার বিরুদ্ধে হওয়া অন্যায়ের কোনও প্রমাণ মিলতে পারে। ফুলকি কি পারবে এবার সত্যি সামনে আনতে?

