৭ বছরের অপেক্ষার অবসান! ‘প্রথম সন্তান হারানোর সেই য’ন্ত্রণা এবার…’ মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়! আবেগঘন পোস্টে শুরু করলেন জীবনের নতুন অধ্যায়! অভিনেত্রীর কোলজুড়ে ছেলে এলো নাকি মেয়ে?

দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই এবং না-পাওয়ার যন্ত্রণার অবসান। অবশেষে মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায়। সুখবরটি নিজেই সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। আবেগঘন এক পোস্টে মাতৃত্বের এই নতুন অধ্যায়ের কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু হয়েছে।

সুস্মিতা জানান, এই পথচলা শুধু শারীরিক কোনো সমস্যার বিরুদ্ধে লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি এবং বহু অদৃশ্য বাধার সঙ্গে দীর্ঘ সংগ্রামের গল্প। প্রথম সন্তানকে হারানোর গভীর যন্ত্রণা এখনও তাঁকে তাড়া করে বেড়ায়। সেই কারণেই এবারের মাতৃত্বের খবরটি গোপন রেখেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, আগেরবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। কিন্তু এবার চেয়েছিলেন সমস্ত শুভশক্তির আশীর্বাদে এবং সব কু-নজরকে দূরে সরিয়ে সন্তানের জন্মের দিনেই এই সুখবর সবাইকে জানাতে।

এই দীর্ঘ লড়াইয়ে স্বামী শুভাশিস দে-র অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন সুস্মিতা। তিনি লিখেছেন, যখন অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, এমনকি অনেকেই চাইতেন না তিনি মা হন, তখন শুভাশিস পাহাড়ের মতো অটল হয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। যখন তিনি নিজেই ভেবেছিলেন, হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, তখন তাঁর স্বামী সেই স্বপ্নকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছেন, ভরসা দিয়েছেন এবং লড়াই করার শক্তি জুগিয়েছেন।

আরও পড়ুনঃ ‘বাম আমলে অনেক নি’গৃহীত হয়েছি, গায়ে হাত দিয়ে তারা…!’ ‘রূপা-রুদ্রনীল-পাপিয়া এনাদের ওপর আশা ছিল, কিন্তু…! ‘শিক্ষিত মানুষ তো আছেন, তবে দায়িত্ব পেলেন কে?’ টলিউডের তিন তারকার নাম টেনে কিসের ইঙ্গিত দিলেন অভিনেতা চন্দন সেন?

পোস্টের শেষে অভিনেত্রী সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করে লিখেছেন, অবশেষে তাঁর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেয়েছে। এতদিন যাঁরা শুভেচ্ছা, প্রার্থনা এবং আশীর্বাদে তাঁকে আগলে রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নবজাতককে আশীর্বাদ ও ভালোবাসায় ভরিয়ে রাখার আবেদনও জানিয়েছেন অনুরাগীদের কাছে।

Back to top button