‘একটা জিনিসের প্রতি আমার ভীষণ লোভ!’—কিসের টানে এতটা আকৃষ্ট সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়? খোলাখুলি স্বীকারোক্তিতে চমকে গেলেন ভক্তরা!

বর্তমান সময়ের টলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। দীর্ঘ অনেক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সুরঙ্গনা। শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে একের পরের ছবিতে অভিনয় করছেন। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সুরঙ্গনার প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনীত সিরিজ চারুলতা। গোয়েন্দা চরিত্রে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন সিরিজ, ‘ডিটেকটিভ চারুলতা’।
প্রাইভেট ডিটেকটিভ চারুলতা মিত্র আর তার ভাই তপু সাধারণ সব কেস নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লক হোমসের মতোই তারও নামডাক, যশ প্রতিপত্তি হবে। কলকাতার বুকে একটা সিরিয়াল কিলিং-এর ঘটনা যা রয়ে গিয়েছে লোকচক্ষুর অন্তরালে। ধীরে ধীরে চারু বুঝতে পারে, এই খুনের ঘটনাগুলোর উৎস লুকিয়ে রয়েছে তিন দশক আগের এক অভিশপ্ত দিনে। চারু কি পারবে এই ধারাবাহিক মৃত্যুর রহস্য উন্মোচন করে খুনিকে থামাতে, নাকি এইবার তার ভাগ্যেই লেখা আছে পরাজয়? সেই রহস্যের উত্তর মিলবে সিরিজের শেষে।
সম্প্রতি সুরঙ্গনা ধরা দিয়েছিলেন সাক্ষাৎকারে। সেখানে অভিনেত্রীর মুখে তার লোভের কথা শুনে অবাক হয়ে গিয়েছেন সকলে। কিভাবে একজন অভিনেত্রীর এই ধরনের লোভ থাকতে পারে তা নিয়ে অবাক হয়েছেন প্রত্যেকে। অভিনেত্রী বরাবর সোজা সাপটা কথা বলতে পছন্দ করেন। কখনোই লুকোছাপা করে কোন কথা বলেন না। সাক্ষাৎকারে তেমনি সোজাসুজি নিজের লোভ নিয়ে আলোচনা করেছেন তিনি।
অভিনেত্রীকে বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “অনেকগুলো প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি এমনটা নয়। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট। সেখানে কাজের সংখ্যাও লিমিটেড। আপাতত আমি থিয়েটার নিয়েই ব্যস্ত আছি৷ ‘হ্যামলেট’ তো আছেই। সামনে আমাদের নাট্যদল স্বপ্নসন্ধানীর থিয়েটার ফেস্টিভ্যাল আছে।”
আরও পড়ুনঃ ‘ওই দেখো ধ্যাসটা জেঠু’, নিম ফুলের মধুতে অভিনয় করার পর অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা সুব্রত!
এছাড়াও গোয়েন্দা চরিত্রে অভিনয় করা নিয়ে অভিনেত্রী বলেন, “আমি নিজে কখনও কারোর ওপর গোয়েন্দাগিরি করেছি বলব না৷ কিন্তু অভিনেতার কাজই হচ্ছে অবজার্ভ করা৷ সেক্ষেত্রে একজন গোয়েন্দার সঙ্গে এই বিষয়ে মিল থাকবে অভিনেতা-অভিনেত্রীর৷ পেশাগত ডিউটির কারণে চারপাশে কী হচ্ছে তা অবজার্ভ করতে হয়৷ সেইটা করেছি, মানুষের মন বুঝতে লোভ হয়৷ তবে সেটা অভিনেতা হিসাবেই হয়৷ অভিনেতা হিসাবে বেসিক হিউম্যান মাইন্ড বা কীভাবে মানুষ ইমোশনালি ফাংশন করে সেটা বোঝা প্রয়োজন৷

