‘ওই দেখো ধ্যাসটা জেঠু’, নিম ফুলের মধুতে অভিনয় করার পর অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা সুব্রত!

এক সময় জি বাংলার (Zee Bangla) পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি ছিল ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। এটি পল্লবীর দ্বিতীয় ধারাবাহিক। এর আগে পল্লবীকে আমরা প্রত্যেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ এ অভিনয় করতে দেখতে পেয়েছি। স্টার জলসার ওই ধারাবাহিকটি দীর্ঘ চার বছর টেলিভিশনের পর্যায়ে সম্প্রসারিত হয়েছিল। সেরকমই নিম ফুলের মধুও তিন বছর ধরে চলছে টেলিভিশনের পর্দায়। টিআরপি (TRP) তালিকায় প্রথম সপ্তাহ থেকেই দুর্দান্ত ফলাফল করত এই ধারাবাহিক।
কিছুদিন আগেই শেষ হয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে ধারাবাহিকের চরিত্রগুলোকে আজও মনে রেখে দিয়েছে দর্শক। প্রতিটা চরিত্রকেই দর্শক ভীষণ ভালোবাসতো। তার মধ্যে অন্যতম একটা চরিত্র হলো সৃজনের জেঠুর চরিত্র। চরিত্রটা ধারাবাহিকের অন্যান্য বাকি চরিত্রদের থেকে একেবারেই আলাদা ছিল। বাইরে থেকে যতই কঠিন হোক না কেন জেঠু কিন্তু ভেতর থেকে খুবই ভালো একজন মানুষ ছিলেন। প্রথমদিকে পর্ণাকে পছন্দ না করলেও ধীরে ধীরে তিনিও পর্ণাকে পছন্দ করতে শুরু করেন।
যারা এই ধারাবাহিক নিত্যদিন দেখতেন তারা জানেন ধারাবাহিকে জেঠুর একটি কমন শব্দ ছিল ধ্যাসটামো। মাঝেমধ্যেই বিভিন্ন ডায়লগ এর মাঝে ধ্যাসটামো শব্দটা ব্যবহার করতেন তিনি। আর সেই থেকেই দর্শকদের ওই শব্দটা বেশ নজর কিনেছিল। তবে বর্তমানে ধারাবাহিক শেষ হয়ে গেলেও ওই শব্দটা তার পেছন ছাড়েনি। আজও রাস্তাঘাটে বেরোলে বিভিন্ন সময় তাকে ধ্যাসটা দাদু, ধ্যাসটা জেঠু হিসেবে সম্বোধন করে অনেকে।
অভিনেতা নিজেই জানিয়েছেন রাস্তায় বের হলে মাঝেমধ্যেই তাকে এই ধরনের মজার মুহূর্তের সম্মুখীন হতে হয়। কিছুদিন আগে রাস্তায় একজন ভদ্রমহিলা তার ছোট মেয়েকে নিয়ে আসছিল। আর স্বাভাবিকভাবেই অভিনেতাকে দেখে তার সঙ্গে একটি ছবি তুলতে চায়। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মেয়েটি ঠিকই চিনতে পারে এবং অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর মাকে বলে মা এবারে চলো অনেক ধ্যাসটামো হয়েছে। আর অভিনেতা তো এই ডায়লগ ওই ছোট্ট মেয়েটির মুখে শুনে অবাক হয়ে যায়। কিন্তু এসবের মাঝে অভিনেতার আসল নামটাই অনেকেই মনে রাখতে পারেন না, অভিনেতার আসল নাম সুব্রত গুহ রায়।
আরও পড়ুনঃ প্রথম উপার্জনের টাকা দিয়ে অসাধ্য সাধন করেছিলেন দুই শালিকের ‘গৌরব’! অভিনেতা কোন কাজে লাগিয়েছিলেন সেই অর্থ? জানলে অবাক হবেন আপনিও
নিম ফুলের মধু ধারাবাহিকের পর এমন মজার ঘটনা প্রায়শই দেখে থাকেন তিনি। বর্তমানে তো অভিনেতাকে জি বাংলারই পরিণীতা ধারাবাহিকে দেখা যাচ্ছে। অভিনেতা সেখানে নায়কের দাদুর চরিত্রে অভিনয় করছেন। কিন্তু আজও নিম ফুলের মধুর জেঠুকে মনে রেখে দিয়েছেন প্রত্যেকে। এতেই খুশি অভিনেতা, এটাই তো একজন অভিনেতার কাছে অনেক বড় প্রাপ্তি।

