‘কন্যাং দেহি, সন্তানং দেহি এগুলো অর্ধ শিক্ষিতের কথা!’- কন্যা সন্তান চাওয়াকে অশিক্ষিতের লক্ষণ বলে দাবি সুদীপা চ্যাটার্জীর! নেটিজেনদের ক্ষোভের মুখে সঞ্চালিকা!

সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) নামটা প্রত্যেক বাঙালি দর্শকের কাছে ভীষণ চেনা। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) রান্নাঘর-এর (Rannaghor) একসময়ে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে এই জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। যদিও বর্তমানে সুদীপাকে এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে দেখা যায় না। মাঝে বেশ কয়েকবার সুদীপার ব্যক্তিগত সমস্যার জন্য সঞ্চালিকার জায়গায় বিভিন্ন অভিনেত্রীরা এসেছিলেন, তবে পরে ফিরে এসেছিলেন সুদীপা। কিন্তু বাংলাদেশে গিয়ে গো মাংস খাওয়ার বিতর্ক সৃষ্টি হয় সুদীপাকে ঘিরে তারপরই রান্নাঘর থেকে বাদ পড়েন তিনি।

বর্তমানে রান্নাঘরের নতুন সিজনে সুদীপাকে আর দেখা যায় না। জি বাংলার পক্ষ থেকে বরাবরের মতো সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার পরিবর্তে নিয়ে আসা হয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এই ধাক্কাটা সুদীপার কাছে অনেক বড় ধাক্কা ছিল। তাছাড়াও সুদীপা মাঝেমধ্যে এমনসব বিতর্ক মূলক কথা বলেন যার কারণে খবরের শিরোনামে উঠে আসে তার নাম

Sudeepa Chatterjee's WhatsApp account hacked

সম্প্রতি আবারো এক বিতর্ক মূলক মন্তব্য করে বসলেন তিনি। যার কারণে সুদীপা পড়লেন ট্রোলের মুখে। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের আগে আসে মহালয়া। সেই মহালয়ার ভোরে অনেকেই নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। এবারে সেই তর্পণ নিয়েই বেফাঁস মন্তব্য করে ট্রোলের মুখে পড়েছেন সুদীপা।

সুদীপা বলেছেন, ‘আমি তর্পণ করি না, দাদারা করে। আমি এই বিষয়টা মানি না। ইদানিং শুনি, অনেকেই অঞ্জলি দেওয়ার সময় পুত্রাং দেহি বলতে চান না। বরং বলেন কন্যাং দেহি, সন্তানং দেহি। এগুলো অর্ধ শিক্ষিতের কথা।’

আরও পড়ুনঃ অভিরূপ সামন্তই রুদ্ররূপ, ফুলকির ভয়ে পুলিশের কাছে সত্যি স্বীকার করলো ঈশিতা! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

সুদীপার এই মন্তব্যে খুশি নন অনেকেই। শুধুমাত্র কন্যা সন্তান চাওয়াকে তিনি অশিক্ষিতর লক্ষণ বলেছেন। নিজের কথার মাধ্যমে কন্যাং দেহি কথাটা তিনি সমর্থন করেননি। কন্যা বা পুত্র কোন কিছু উল্লেখ না করে শুধুমাত্র সন্তানং দেহি কথাটাতে তিনি বিরোধিতা করছেন। সুদীপার এই মন্তব্য করার পরেই অনেকের সমালোচনা সম্মুখীন হয়েছেন তিনি। অনেকেই তাকে ট্রোল করছে, কটাক্ষ করছে। এর আগেও একাধিক মন্তব্যের কারণে বারবার ট্রোলের শিকার হতে হয়েছে তাকে। এবারে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি হল। হঠাৎ করে এই বিষয়ের মন্তব্য করে তাকে অনেকেই আক্রমণ করেছে।

 

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।

Back to top button