অভিরূপ সামন্তই রুদ্ররূপ, ফুলকির ভয়ে পুলিশের কাছে সত্যি স্বীকার করলো ঈশিতা! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

ফুলকি (Phulki) জি বাংলার (Zee Bangla) এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রতি সপ্তাহেই ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি (Bengali Serial) প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকের। তাইতো বাংলার মেগা গুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকির ফাইল পৌঁছাতে গিয়ে একটি ট্রাভেল এজেন্সির শোরুমে নিজের বন্ধুদের সাথে দেখা করে অরণ্য। সেখানেই হঠাৎ করে ছোট রাজকুমার উপস্থিত হয় মনীষা রায় চৌধুরী নামে একজনের টিকিট বুক করানোর জন্য। সঙ্গে সঙ্গে সব খবর ফুলকির কানে তুলে দেয় অরণ্য এবং এখনই কিছু করতে না বলে বরং ছোট রাজকুমারের উপর নজর রাখার পরামর্শ দেয়।

Abhishek Bose

পিয়ালের লোক ইন্দ্রর অফিসের বাইরে নজর রাখছে। এদিকে ফুলকি তো চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। অনেক লোকজন আসছে যাচ্ছে ছোট রাজকুমারের সাথে দেখা করতে। কিন্তু সেই ফাঁকেই ছদ্মবেশে সেখান থেকে বেরিয়ে পড়ে ইন্দ্র। সে ভালো মতনই জানে ফুলকির লোকজন নজর রাখছে। ওইদিকে পিয়ালের ঠিক করা লোক ইন্দ্রকে দেখতে না পেয়ে সঙ্গে পিয়ালকে জানায়। ছোট রাজকুমার পালিয়ে শুনে তো ফুলকি উত্তেজিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অংশুকে ফোন করে। অংশু তো রাজমহল এলাকার বড় বিশ্বকর্মা পুজোর মন্ডপে ভিড় সামলাতে ব্যস্ত।

তাও অংশু ফুলকিকে আশ্বাস দেয় চারিদিকে লোকজন পাহারায় আছে। কিন্তু ফুলকির মন মানতে চায় না। তখন আবার অরণ্য বুদ্ধি দেয় ইন্দ্র চেষ্টা করবে ওই ভিড়ের মধ্যে ঈশিতাকে টিকিট দেওয়ার তাই সেখানে যেতে হবে। এদিকে ওই পুজোতে অরণ্যর একজন চেনা লোক পারফর্ম করবে তাই তার থেকে সাহায্য নিতে ছুটে যায়। তবে অংশুর কথা শুনেই পিয়াল, তমাল বুঝতে পারে অরণ্য পুরোটাই ঢপ দিচ্ছে। যাই হোক তারপর সবাই মিলে ছদ্মবেশে পৌঁছে যায় ওই পুজো মন্ডপে।

আরও পড়ুনঃ মেয়ের বিয়ের মন্ডপে প্রাণ হারালো হরিপদ বাবু! একটা ভুল বোঝাবুঝিতেই ওলট-পালট হয়ে গেল নিশা উজির জীবন! প্রকাশ্যে নতুন প্রোমো

সেই পুজো মণ্ডপের ভিড়ে ইন্দ্র আর ঈশিতা দুজনেই ছিল ছদ্মবেশে। রোহিত, তমাল সবাইকে স্টেজে পারফর্ম করতে দেখে তো ভয় পেয়ে যায়। এদিকে ঈশিতার কাছে ফোন ছিল না তাই ইন্দ্রর সাথে যোগাযোগ করতে পারছিল না। ঈশিতা পিয়ালদের দেখে সেখান থেকে বেরিয়ে আসে। ওইদিকে ফুলকি গাড়ির মধ্যে অপেক্ষা করছিল। তারপরই ছদ্মবেশী ঈশিতাকে হাতেনাতে ধরে ফেলে ফুলকি। ফুলকির ঘুষির আঘাতে অবশেষে পুলিশের সামনে মুখ খোলে ঈশিতা। জানায় ওই অভিরূপ আসলে রুদ্র। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button