ভজন শুনতে গিয়ে লুটিয়ে পড়লেন অভিনেত্রী! আধ্যাত্মিক অভিজ্ঞতা নাকি শারীরিক বিপর্যয়? তুমুল বিতর্কে মত্ব নেটপাড়া!

ভজনের সুর, ভক্তির আবহ আর তার মধ্যেই আচমকা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়া। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ঘিরে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী ও নৃত্যশিল্পী Sudha Chandran, Bollywood, actress, সুধা চন্দ্রন, বলিউড, অভিনেত্রীসুধা চন্দ্রন। লাল পাড়ের সাদা শাড়ি, ভারী সোনার গয়না ও মাথায় ঠাকুরের নাম লেখা ফেট্টি পরে ভজনের তালে নাচছিলেন তিনি। আচমকাই দৃশ্যপট বদলে যায়। নাচ থেমে গিয়ে তিনি মাটিতে পড়ে যান, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় নানা জল্পনা।

ভিডিয়োতে দেখা যায়, শারীরিক ভাবে উপস্থিত থাকলেও মানসিক ভাবে যেন অন্য এক জগতে পৌঁছে গিয়েছিলেন সুধা। চোখের দৃষ্টিতে স্পষ্ট পরিবর্তন, শরীরের উপর নিয়ন্ত্রণ হারানো এবং আচরণে অস্বাভাবিকতা দর্শকদের ভাবিয়ে তুলেছে। উপস্থিত কয়েকজন তৎক্ষণাৎ তাঁকে সামলানোর চেষ্টা করেন। এমনকি একটি দৃশ্যে তাঁকে একজনকে কামড়াতে উদ্যত হতেও দেখা যায়। কিছুক্ষণ পরেই আবার তিনি নাচতে শুরু করেন, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে।

আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভজন চলাকালীন কান্নায় ভেঙে পড়েছেন সুধা চন্দ্রন। সেই সঙ্গে মঞ্চে কালী রূপে নৃত্যরত এক শিল্পীর উপস্থিতি গোটা পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। এই দৃশ্য দেখে অনেক নেটাগরিকই উদ্বেগ প্রকাশ করেছেন। কারও মতে, এটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। তাঁদের বিশ্বাস, প্রবল ভক্তির মুহূর্তে ভক্তদের উপর কোনও মহাজাগতিক শক্তির প্রভাব পড়তেই পারে।

তবে এই ঘটনার ব্যাখ্যা নিয়ে মতভেদও কম নয়। একাংশের মতে, এমন ঘটনাকে অলৌকিক বলে ব্যাখ্যা করা ঠিক নয়। মৃগী বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে। তাঁদের বক্তব্য, আবেগে ভেসে না গিয়ে যুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের দিকটিও গুরুত্ব দেওয়া উচিত। বিষয়টি গৌরবান্বিত না করে বাস্তব কারণ খোঁজাই প্রয়োজন।

আরও পড়ুন: ‘একসময় প্রচণ্ড নে’শা করতাম, রিহ্যাবেও যেতে হয়েছে…এখন বুঝি দুঃখ পাওয়া কতটা জরুরী!’- ভুল পথ থেকে কিভাবে নিজেকে সরিয়ে আনলেন অভিনেতা ইন্দ্রাশিস?

এই বিতর্কের মাঝেই সুধা চন্দ্রনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। ভারতীয় চলচ্চিত্র ও ছোটপর্দার এক পরিচিত নাম তিনি। বিশেষ করে নাচনির্ভর ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুধা। তাই তাঁকে ঘিরে এমন দৃশ্য স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন আর উদ্বেগ দুটোই বাড়িয়ে দিয়েছে।

Back to top button