‘একসময় প্রচণ্ড নে’শা করতাম, রিহ্যাবেও যেতে হয়েছে…এখন বুঝি দুঃখ পাওয়া কতটা জরুরী!’- ভুল পথ থেকে কিভাবে নিজেকে সরিয়ে আনলেন অভিনেতা ইন্দ্রাশিস?

অভিনয় জগতের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেতা ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy)। টেলিভিশনের ছোটো পর্দা হোক বা বড় পর্দা সব জায়গাতেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। ২০০৯ সালে আকাশ বাংলার টেলিভিশন সিরিজ চ্যাম্পিয়ন -এ তার অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১০ সালে বাংলা সিরিয়াল গানের ওপারে তার প্রধান চরিত্রে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছিলেন। এর পরে, তিনি স্টার জলসায় ২০১১ সালে অদ্বিতিয়ায় পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়াও সুবর্নলতা, বালিঝড়, ধুলোকণা, জল থই থই ভালোবাসার মতন সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি বড় পর্দায় ক্রিসক্রস, মায়কুমারী, আড্ডা, গোলন্দাজ, নগরকীর্তন এর মতন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ইন্দ্রাশিস সেলিব্রিটি ক্রিকেট লিগেও একজন সক্রিয় অংশগ্রহণকারী। যেখানে তিনি বেঙ্গল টাইগারদের হয়ে খেলেন এবং অলরাউন্ডার খেলোয়াড় হিসেবে খেলেন। এছাড়া অভিনেতা বেশকিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। আস্তে লেডিস, ব্যোমকেশ সিরিজ, দময়ন্তী, ফেলুদার গোয়েন্দাগিরি মতন সিরিজে অভিনয় করেছেন।
কিন্তু নিজের কর্মজীবন অভিনেতা ঠিক যতটা সফল ব্যক্তিগত জীবনে কয়েক দিন আগে মেয়েদের সাথে ঘটে গেছে বিরাট বড় দুর্ঘটনা। ভালোবেসে ১০ বছরের প্রেমিকা সৌরভে কে বিয়ে করেছিলেন অভিনেতা কিন্তু বিয়ের দু বছরের মাথাতেই তাদের সম্পর্ক ভাঙ্গে। তারপর থেকে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি সমাজ মাধ্যমে বেশ অনেকদিন দূরে ছিলেন কাজের থেকে দূরে ছিলেন বহু দীর্ঘ সময় পর সাক্ষাৎকারে ধরা দিলে অভিনেতা।
অভিনেতার জীবনে এত বড় দুর্ঘটনার পর অভিনেতা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। তারপর রীতিমতো চিকিৎসার অধীনে রয়েছেন তিনি। এই নিয়ে অভিনেতা বলেন, ‘আমি যে চিকিৎসার অধীনে রয়েছি তাকে বলে রিহ্যাব অ্যাপ্লিকেশন। বিদেশের থেকে এই চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে। যে সাধারণ জীবনে যখন আমরা করি তার থেকে দূরে থাকার পদ্ধতি এটা আমার পুরোপুরি ডিপ্রেশনে সমস্যা নেই আমার এই রিহাবের সমস্যাটাই রয়েছে। আমাদের মধ্যে ৮০ শতাংশ মানুষ এর থেকে বেরোনোর পদ্ধতি জানে না। এটা এমন একটা সমস্যা যেটা পারিবারিক থেকে শুরু করে কর্মক্ষেত্রে সব জায়গায় ছড়িয়ে যেতে পারে।’
আরও পড়ুনঃ ‘ওই মানুষটাই আমার সব ছিল, আমার জীবনের…’- দিদার স্মৃতিতে দুচোখে জল! কাছের মানুষকে হারিয়ে আবেগপ্রবণ রণিতা দাস!
অভিনেতা আরও বলেন, ‘আমি এখন বুঝতে পারি দুঃখ পাওয়া কতটা জরুরী। এখন যদিও আমি সেসব কিছু বুঝতে পারি না। বহুদিন হয়ে গেলো আমি সেসবের থেকে বেরিয়ে এসেছি ভগবানের অনেক অনেক কৃপা। আগে অতিরিক্ত মদ্যপান করতাম। মেজাজ চট করে গরম হয়ে যেতো, রাগ কন্ট্রোল করতে পারতাম না। কিন্তু এখন আসতে আসতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু সকলের জীবনে দুঃখটা খুব জরুরি।’ একসময় স্টার জলসার পর্দায় পর পর ধারাবাহিকে কাজ করেছিলেন। বালিঝড়, ধুলোকণা ও জল থৈ থৈ ভালোবাসা। কিন্তু দীর্ঘদিন তাকে দেখা যায় না। কবে ফিরবেন অভিনেতা সেই অপেক্ষায় রয়েছে দর্শক।

