বিরাট দুঃসংবাদ! অভিনয় জগতকে বিদায় জানালেন সুভদ্রা মুখার্জি! তবে কি স্বামীর সাথেই বিদায় নিলেন অভিনেত্রী?

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুভদ্রা মুখার্জি (Subhadra Mukherjee)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মা, কাকিমা, শাশুড়ির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নিজের চরিত্রগুলির দ্বারা সবসময় দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বেশিরভাগ সময় পজেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও মাঝেমধ্যে নেগেটিভ চরিত্রে ধরা দিয়েছে অভিনেত্রী।
কিন্তু জনপ্রিয় সেই অভিনেত্রী আজ টিভির পর্দা থেকে গায়েব। দীর্ঘ কয়েক বছর হল অভিনেত্রীকে কোন ধারাবাহিক, সিনেমায় দেখা যাচ্ছে না। যা নিয়ে স্বাভাবিকভাবে নেটিজেনদের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। কেন অভিনেত্রীকে নতুন কাজে দেখা যাচ্ছে না, কবে ফিরবেন অভিনেত্রী? এই নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে ভক্তদের মনে।
গতবছর পূজোর সময়তেই স্বামীহারা হয়েছিলেন অভিনেত্রী। মাত্র ৬০ বছর বয়সেই ঘুমের ঘোরে মৃ’ত্যু হয় অভিনেত্রীর স্বামীর। স্বামীকে হারানোর পর থেকে একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে স্বামীকে হারানোর যন্ত্রণা ভাগ করে নিয়েছিলেন। স্বামী ফিরোজকে হারানোর পর থেকেই ছেলে সংসার নিয়ে সময় কাটছে তার।
আরও পড়ুনঃ স্ত্রী ছিলেন মানসিক ভারসাম্যহীন! ন’রক হয়ে উঠেছিল ব্যক্তিগত জীবন! মুক্তি পেতে কি করেছিলেন অভিনেতা কৌশিক ব্যানার্জি?
স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলার মতন জনপ্রিয় বেশকিছু চ্যানেলগুলোতে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। কিন্তু কেন এর দেখা যায় না অভিনেত্রীকে অভিনয় জগতে? জানেন কি কারণ লুকিয়ে রয়েছে এর পিছনে। অভিনেত্রীকে আমরা বরাবরই হাসিখুশি প্রাণোচ্ছল দেখেছি। নিজে হাসতে এবং আশেপাশের মানুষকে হাসাতে বরাবরই ভালোবাসতেন। কিন্তু এখন সেই মানুষই চুপচাপ।
স্বামী মারা যাওয়ার পর অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। সবদিকে সামলে উঠতে গিয়ে অভিনেত্রী অভিনয় জগতে আর বিশেষ সময় দিতে পারছেন না। স্বামীকে হারিয়ে এক্কেবারে একা হয়ে পড়েছেন অভিনেত্রী। সেই কারণেই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে রেখেছেন। শেষবার অভিনেত্রীকে আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

