‘লাল ঠোঁটের রং মানেই বে’শ্যা? তাহলে তো আমায়…’ কটাক্ষের জবাবে বি’স্ফোরক অভিনেত্রী! নোংরা মন্তব্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সমালোচকদের এক হাত নিলেন শ্রীনন্দা শংকর!

নাচ, অভিনয় এবং ফ্যাশনের জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন শ্রীনন্দা শংকর (Sreenanda Shankar)। বিখ্যাত শংকর পরিবারের এই শিল্পী বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে বলতে পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীদের সাজপোশাক নিয়ে সমাজের মানসিকতা নিয়ে মুখ খুলে বেশ বিতর্ক তৈরি করেছেন তিনি।

শ্রীনন্দা বলেন, এখনও অনেকেই মনে করেন কোনও নারী যদি লাল ঠোঁটের রং ব্যবহার করেন, তবে তাকে নাকি খারাপ চোখে দেখা যায়। এমনকি কেউ কেউ সরাসরি অপমানজনক মন্তব্যও করেন। এই ধারণাকে তিনি সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন। তাঁর কথায়, একজন মানুষ কীভাবে সাজবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “তোমার যদি ভালো লাগে, অবশ্যই সেই রং পরবে। নিজের ভালোলাগাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তো অন্য কারও উপর নির্ভর করে বাঁচি না, তাহলে অন্যেরা কী বলল তা নিয়ে এত ভাবার কী আছে?” শ্রীনন্দার মতে, নারীদের পোশাক বা সাজকে কেন্দ্র করে যে বিচার করা হয়, তা আসলে সমাজের পুরনো মানসিকতারই প্রতিফলন।

সমাজমাধ্যমে যারা কটূক্তি করেন, তাদের নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। শ্রীনন্দার বক্তব্য, যারা এ ধরনের উল্টোপাল্টা মন্তব্য করেন, তারা আসলে নিজের জীবনে খুব অসন্তুষ্ট। নিজের হতাশা এবং রাগই তারা অন্যের উপর ঝেড়ে ফেলেন। তাই এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও মানেই হয় না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ টিআরপিতে শীর্ষে! তবুও বদলে গেল পরিণীতার টাইম স্লট? ৮ টার প্রাইম টাইম থেকে সরিয়ে সোজা ৬ টায় স্থানান্তর? কেন এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ?

প্রসঙ্গত, শ্রীনন্দা শংকর বিখ্যাত শংকর পরিবারের সদস্য। তাঁর মা নৃত্যশিল্পী তনুশ্রী শংকর এবং প্রয়াত সুরকার আনন্দ শংকরের কন্যা তিনি। বিশিষ্ট অভিনেত্রী মমতা শংকর তাঁর পিসি। শিল্পী পরিবারে বড় হওয়া শ্রীনন্দা তাই বরাবরই স্বাধীন চিন্তাভাবনার পক্ষে কথা বলেন, আর এবারও সেই স্পষ্ট অবস্থানই প্রকাশ পেল তাঁর মন্তব্যে।

Back to top button