অঙ্কিতা-দেবালয় বিতর্কে নতুন মোড়! এবার অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন দেবালয়! নিজের স্বপক্ষে কি কি প্রমাণ দেখালেন পরিচালক?

অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) এবং পরিচালক Debalay Bhattacharya-র বিতর্ক এবার আরও জটিল দিকে এগোচ্ছে। কয়েকদিন আগে দেবালয়ের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অঙ্কিতা। সেই ঘটনার পর এবার অভিনেত্রীর বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক।

গত সোমবার এক সাংবাদিক বৈঠকে অঙ্কিতা দাবি করেছিলেন, কয়েক বছর আগে একটি পার্টিতে দেবালয় তাঁর সঙ্গে অস্বস্তিকর আচরণ করেছিলেন এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। দীর্ঘদিন চুপ থাকার পর সেই ঘটনার কথা প্রকাশ্যে এনে পরিচালকের বিরুদ্ধে পদক্ষেপ নেন অভিনেত্রী। এরপর থেকেই বিষয়টি নিয়ে টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়।

এবার সংবাদমাধ্যমের সামনে দেবালয় জানান, তিনি অঙ্কিতার কাছ থেকে এখনও কোনও আইনি নোটিশ পাননি। তবে অভিনেত্রীর বক্তব্যে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করেছেন পরিচালক। সেই কারণেই অঙ্কিতাকে একটি আইনি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরিচালকের দাবি, অভিনেত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাঁর বিরুদ্ধে করা মন্তব্যও সরিয়ে ফেলতে হবে।

দেবালয়ের বক্তব্য অনুযায়ী, যদি অঙ্কিতা সেই মন্তব্য মুছে না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করা হতে পারে। যদিও অন্যদিকে অঙ্কিতার দাবি, তাঁর কাছেও এখনও পরিচালকের কোনও আইনি নোটিশ পৌঁছায়নি। আপাতত তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে আর কিছু বলতে চান না বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ আংটিবদল হয়ে গেলো সম্রাট ঝিনুকের! অন্ধবিশ্বাসের চরম মাশুল কি দিতে হবে ঝিনুককে? দুর্ধর্ষ আজকের পর্ব

প্রসঙ্গত, দেবালয় ও অঙ্কিতা আগে একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পরিচালকের একটি ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। পরে সেই পোস্ট মুছে দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এরপর থেকেই এই বিতর্ক নতুন মাত্রা পায় এবং এখন তা আইনি লড়াইয়ের দিকেই এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।

Back to top button