‘ভালো না লাগাটাই স্বাভাবিক…ওই বুড়ির সঙ্গে কে থাকবে?’ প্রকাশ্যে কাঞ্চন পিংকিকে বুড়ি বলে সম্বোধন! কটাক্ষের মুখে শ্রীময়ী!

বর্তমান সময়ের টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) চর্চিত কাপল গুলির মধ্যে অন্যতম হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জুটি। যেদিন থেকে তাদের মধ্যে অবৈধ সম্পর্কের আঁচ পাওয়া গেছে সেদিন থেকেই চর্চায় উঠে আসে তাদের নাম বারবার। এরপর তাদের প্রেম, বিয়ে, সন্তান জন্ম দেওয়ার থেকে শুরু করে প্রতিটি বিষয়ে তাদের নিয়ে সমালোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বারবার দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে।

এবারে সেরকম আরও একবার শ্রীময়ীর এক মন্তব্যে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অভিনেত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে সকলেই হাসাহাসি এবং কটাক্ষ করছে অভিনেত্রীকে নিয়ে। কি এমন বললেন অভিনেত্রী যার জন্য ফের হইচই পড়ে গেল সারা নেট পাড়ায়।

Kanchan Mallick, Sreemoyi Chattaraj, Tollywood, Actress, Actor, Film Industry, Bengali television, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, টলিউড, অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা টেলিভিশন

আসলে শ্রীময়ী আবারো কটাক্ষ করেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিংকিকে। সম্প্রতি পিংকির একটি ভিডিওতে তার মাথায় সাদা চুল দেখা গিয়েছে। যা নিয়ে পিংকির দিকে এবারে কটাক্ষ ছুঁড়ে দিলেন শ্রীময়ী। প্রকাশ্যেই পিংকিকে বুড়ি বলে সম্বোধন করলেন শ্রীময়ী। আর এই নেই দর্শকমহলে পড়ে গিয়েছে হইচই। সকলেই শ্রীময়ীকে এই কারণে তুলোধোনা করছে রীতিমত। দর্শকেরা মনে করে পিংকি এবং কাঞ্চনের বয়সের সামঞ্জস্যই ঠিক যেখানে শ্রীময়ী এবং কাঞ্চনের বয়সের পার্থক্য বিরাট।

আর সেই কারণেই প্রত্যেকের পিংকির পক্ষ নিয়ে শ্রীময়ীকে কটাক্ষ করেছে। এভাবে প্রকাশ্যে একজনকে অপমান করার অধিকার শ্রীময়ীর নেই বলেই জানিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরিচয় বহুদিনের। প্রথম দিকে একে অপরকে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন দুজনেই। তবে পরবর্তী সময়ে সকলকে অবাক করে দিয়ে এবং সকলের সন্দেহ ঠিক প্রমাণ করে একে অপরের গলায় মালা দিয়েছেন তারা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে এসেছে সন্তান সেই নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে সেসব কোন কিছুতে বিশেষ পাত্তা দেয়নি তারকা দম্পতি।

আরও পড়ুনঃ ফ্লপ অনেক বেশি, হিট একটাই!’ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে স্পষ্ট আদৃত রায়!

বর্তমানে কাঞ্চন ব্যস্ত রয়েছে তার আগামী দিনের ছবির শুটিং প্রোমোশন ইত্যাদি নিয়ে অন্যদিকে শ্রীময়ীকেও দেখা যাবে বড় পর্দায়। পাশাপাশি স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক বুলেট সরোজিনীতে ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে শ্রীময়ীকে। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর আবার টেলিভিশনের ছোট পর্দায় ফিরেছেন অভিনেত্রী।

Back to top button