‘ফ্লপ অনেক বেশি, হিট একটাই!’ সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে স্পষ্ট আদৃত রায়!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মনে অনেকখানি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে তার মধ্যে অন্যতম হলেন আদৃত রায় (Adrit Roy)। জি বাংলার বহুদিন ধরে চলা জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) -তে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে আদৃত রায়কে। তারপর থেকেই দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছেন তিনি। তার জীবনের খুঁটিনাটি প্রত্যেকটি বিষয় জানতে অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন তার অনুরাগীরা।
ছোটপর্দায় আদৃত মিঠাই ধারাবাহিকের মাধ্যমে যে জনপ্রিয়তা পেয়েছেন অন্যান্য কাজের মাধ্যমে সেরকম ভাবে দর্শকের মন জয় করতে পারেনি। আদৃতের ক্যারিয়ার শুরু হয়েছিল বড় পর্দার হাত ধরে। রাজ চক্রবর্তীর হাত ধরে বিভিন্ন ছবিতে কাজ করেছিলেন। তার তিনটি ছবিতে এখনো পর্যন্ত কাজ করেছেন আদৃত। কিন্তু তিনটির একটিও দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি। জনপ্রিয়তা পায়নি আদৃত। তবে টেলিভিশনের পর্দায় তার প্রথম ধারাবাহিক মিঠাই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল।

বর্তমানে আদৃতক আমরা জি বাংলা আরেকটি ধারাবাহিক মিত্তির বাড়িতে দেখতে পাচ্ছি। তবে মিঠাই ধারাবাহিকে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা মিত্তির বাড়ি ধারাবাহিকে কিন্তু সেই জনপ্রিয়তা একেবারেই চোখে পড়ে না। মিঠাই ধারাবাহিকের উচ্ছে বাবুকে যেন ভুলতেই পারছে না দর্শক। সৌমিতৃষার সঙ্গেই দেখতে চান দর্শক এমনও দাবি এসেছে অভিনেতার কাছে বহুবার।
তবে নিজের এই অসফলতা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামান না তিনি। ভালো কাজে বিশ্বাসী তাই পিছনে ফেলে আসা দিনগুলো নিয়ে কখনোই ভাবেন না। আগে কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে কখনোই মাথা ঘামান না। পরে কি হবে সব সময় সেটাই চিন্তা থাকে আদৃতের মাথায়। তাইতো নিজের পুরনো কাজ ফ্লপ হোক বা সফল সেটা নিয়ে কখনোই তিনি বেশি চিন্তা করেন না।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! বিয়ের আগেই ভয়ংকর দুর্ঘটনায় র’ক্তাক্ত দেবমাল্য! মধুমিতার জীবনে নেমে এলো অন্ধকার!
এমনকি অভিনেতা নিজেই জানিয়েছেন এখনো পর্যন্ত তিনি যে কটি কাজ করেছেন তার মধ্যে একটা মাত্র হিট আর বাকি সবই ফ্লপ। এসব নিয়ে কখনোই প্রতিযোগিতাতেও যাননি আদৃত। নিজের মতো কাজ করেন। বাকি সবার কাজ দেখেন সেখান থেকে প্রতিদিন কিছু শেখার চেষ্টা করেন। আগামী দিনে কি করে ভালো করা যায় সেই চেষ্টায় সব সময় করতে দেখা যায় আদৃতকে।

