‘স্বস্তিকা সুবিধাবাদী… এতগুলো প্রেম করতে পারিনি এটাই আমার খামতি’, বিস্ফোরক শ্রীলেখা মিত্র

গত দেড় মাস ধরে কলকাতার চিত্র অনেকটাই পাল্টে গিয়েছে শান্ত স্নিগ্ধ কলকাতা হয়ে উঠেছে প্রতিবাদী। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিদিন পথে নামছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা (Celebrity)। বিচারের আশায় দিনের পর দিন গলা ফাটাচ্ছে প্রত্যেকে। প্রতিবাদের মিছিলে নেমে বিভিন্ন টলি সেলিব্রেটির (Tollywood Celebrity) ট্রোল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবারে সেই নিয়ে সরাসরি সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

অভিনেত্রীকে বরাবরই আমরা ঠোঁট কাটা শ্রীলেখা হিসেবেই চিনি। সত্যি কথা বলতে সত্যি কথা স্বীকার করতে তিনি কখনো পিছু পা হন না। তাই অভিনেত্রীকে নিয়ে একাধিকবার সমালোচনা তৈরি হয় সোশ্যাল মিডিয়াতে। অনেকেই অভিনেত্রীর এই স্বভাব একেবারেই পছন্দ করেনা। এর ফলে হয়তো অভিনেত্রীর কেরিয়ারেও প্রভাব পড়েছে। কিন্তু অভিনেত্রী এইসবের দিকে বিশেষ গুরুত্ব দেন না। সম্প্রতি তিলোত্তমার বিচারের দাবি যে সমস্ত টলিউড অভিনেত্রীরা পথে নেমেছেন তাদের নিয়ে নিজের মন্তব্য প্রকাশ করলেন শ্রীলেখা।

অভিনেত্রী জানান টলি পাড়ার এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য তিলোত্তমার বিচারের দাবি চেয়ে পথে নেমেছেন। তারা মিছিলে যাওয়ার আগে এরকম অনেক সাংবাদিকদের ফোন করে জানিয়ে দিয়েছেন যে তারা এই মুহূর্তে এই জায়গায় রয়েছেন ক্যামেরা নিয়ে যেন সাংবাদিকরা চলে আসে। এরপরে ব্যানার হাতে সামনে দিয়ে হেটে গিয়েছে এবং সেই মুহূর্ত ক্যাপচার করে বড় বড় নিউজ চ্যানেলে খবরের কাগজে ছাপা হয়েছে। অভিনেত্রী জানায়এমন অনেক অভিনেত্রী প্রতিবাদের নেমেছেন যারা প্রথম দিকে বলেছিলে এই প্রতিবাদে রাজনীতি জড়াবেন না এটা একেবারে অরাজনৈতিক একটি প্রতিবাদ মিছিল।

অভিনেত্রীর কথায় ‘আমি মনে করি এটা কখনোই অরাজনৈতিক প্রতিবাদ মিছিল হতে পারে না। কারণ এই ব্যাপারটার সাথে পুরোপুরি রাজনীতি যুক্ত রয়েছে। আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়ছি, আর এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করছে কারা? একটি বিশেষ রাজনৈতিক দল। সুতরাং এটা কখনো অরাজনৈতিক প্রতিবাদ মিছিল হতে পারেনা।’ অভিনেত্রী আরো জানান ‘নিউজ চ্যানেলগুলো এবং নিউজ পোর্টাল গুলির রোজগার হয় আমার মাধ্যমে। আমি ফেসবুকে কোন কিছু পোস্ট করলে অথবা কোন কিছু নিয়ে কথা বললে সেই কথাটাকে এমন ভাবে তারা সকলের সামনে পরিবেশন করে সাধারণ মানুষ এটার ভুল মানে বের করে ফেলে। আমাকে তারা খারাপ ভাবে। এই করে নিউজ পোর্টাল গুলোর পেট চলে।’

আরও পড়ুন: ধারাবাহিক প্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ! হঠাৎ করেই বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় চ্যানেল!

অভিনেত্রী আরো বলেন ‘টলি পাড়ায় কেউ কখনো রেপ হয় না। যদি ভুল করে তুমি কোন বড় ব্যক্তির নামে কিছু বলে ফেলো, বেফাঁস মন্তব্য করে ফেলো তাহলে তোমাকে সরাসরি ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হবে। তুমি যদি বড় কোনো প্রযোজকের গার্লফ্রেন্ড না তার বউ না হও তার ঘনিষ্ঠ কেউ না হয় তাহলে তোমাকে কাজে নেবে না কেউ। স্বস্তিকা একসময় বলেছিল আমার মধ্যে অভিনেত্রী হিসেবে খামতি আছে তাই আমি কাজ পায়নি। ঠিকই বলেছিল আসলে ওর মতন এত গুলো প্রেম করতে পারিনি আমি পরিচালক, অভিনেতাদের সাথে।’ এভাবে টলি পাড়া এবং তিলোত্তমা প্রতিবাদ কাণ্ডে একের পর এক অন্ধকার দিক তুলে ধরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

Back to top button