ধারাবাহিক প্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ! হঠাৎ করেই বন্ধ হতে চলেছে এই জনপ্রিয় চ্যানেল!
বাংলা বিনোদন জগতের একটি বিরাট জায়গা জুড়ে রয়েছে বাংলা ধারাবাহিক (Bengali serial)। এই ধারাবাহিক গুলি না থাকলে সাধারণ মানুষের জীবনে প্রতিদিনের বিনোদন বলতে কিছুই থাকতো না। তাই বাংলা ধারাবাহিক গুলো বেশ গুরুত্বপূর্ণ। দর্শকদের পছন্দ এবং চাহিদা মেনে নিত্য নতুন কত ধারাবাহিক (Bengali serial) আসছে চ্যানেল গুলিতে। তবে এবারে ধারাবাহিক প্রেমীদের জন্য রইলো একটি দুঃসংবাদ। যা শুনতে সকলেরই মন খারাপ হয়ে যেতে পারে।
ধারাবাহিকগুলি বর্তমানে সম্পূর্ণ টিআরপি নির্ভর। তাই টিআরপি রেটিং ঠিক করে দেয় কোন ধারাবাহিক কোনোদিন পর্যন্ত পর্দায় চলবে। টিআরপি ভালো হলে বছরের পর বছর ধরে চলে কিছু ধারাবাহিক আবার টিআরপি খারাপ হলে কোপ পড়ে ধারাবাহিকের উপর, কয়েক মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যায়। এবারে সেরকমই খবর শোনা যাচ্ছে।
বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকগুলি
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, একটি প্রথম সারির চ্যানেল এবার বন্ধ হয়ে যেতে চলেছে। আর যদি এই খবর সত্যি হয় তবে সরাসরি কোপ পড়তে চলছে ধারাবাহিকগুলোর উপর। চ্যানেল বন্ধ হলে বন্ধ হয়ে যাবে একগুচ্ছ ধারাবাহিক। শোনা যাচ্ছে ভায়াকম এবং ডিজনি একত্রীকরণ হতে চলেছে। এমন খবর বেশ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সব পাকাপাকি হলে চলতি বছরের অক্টোবরেই একত্রিত হবে দুই সংস্থা। এমনটা হলে বিপদে পড়তে পারে বহু জনপ্রিয় চ্যানেল। তার মধ্যে রয়েছে কালার্স চ্যানেলটিও। কারণ এই দুই সংস্থা এক হলে বন্ধ হয়ে যাবে কালার্স চ্যানেলটি।
এ বিষয়ে বিজ্ঞাপনী সংস্থার দক্ষিণ এশিয়ার সিইও হর্ষ রাজদান জানিয়েছেন যদি দুটি সংস্থার একত্রীকরণ হয় তবে ব্যবসায় এর বিরাট বড় প্রভাব পড়তে পারে। যদি তেমনটা হয় তবে লাভের অংশের উপরে একচেটিয়া দখল কার থাকবে তা নিয়েও হতে পারে সমস্যা। সেক্ষেত্রে কর্মী ছাঁটাই হতে পারে। বর্তমানে ডিজনি স্টার ইন্ডিয়ার কর্মী সংখ্যা প্রায় চার হাজার। অন্যদিকে ভায়াকম ১৮ তে মোট কর্মী সংখ্যা সবমিলিয়ে প্রায় আড়াই হাজার। হর্ষ রাজদান বলেন, দুটি সংস্থার একত্রীকরণ হলে প্রায় ১২০০-১৪০০ জনের চাকরি যেতে পারে। আর যদি চ্যানেলটাই বন্ধ হয়ে যায় তাহলে এক গুচ্ছ ধারাবাহিক যেগুলো কালার্সে দেখা যেতো সেগুলো বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: ‘অত্যন্ত ঘৃণ্য এবং নিন্দনীয়…’, রজতাভ দত্তর বিস্ফোরক মন্তব্যে কেঁপে উঠল ইন্ডাস্ট্রি!
তবে জিও আর ডিজনির একত্রীকরণ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন এই খবর ভুয়ো। অন্তত চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে এমন কোনো বার্তাই কর্মীদের এখনো দেওয়া হয়নি আনুষ্ঠানিকভাবে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে, বাণিজ্যিক দিক দিয়ে এবং জনপ্রিয়তার দিক দিয়েও কালার্স বাংলা চ্যানেলটি যথেষ্ট উপরের দিকে রয়েছে। এমনকি ধারাবাহিক নিয়ে আরও নতুন নতুন ভাবনা আনতে চাইছেন নির্মাতারা।

