“সমাজের চোখ রাঙানিকে একেবারেই ভয় পাই না!” একাধিক বিয়ে! ছেলের সঙ্গে প্রেম? মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়!

এই মুহূর্তে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত এবং সুন্দরী অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে বেশ অনেকগুলি ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী। অভিনেত্রীর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।

এই নিয়ে অভিনেত্রীর কোনরকম কোন হেলদোল নেই। অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া নানান রকমের পোস্ট দেখা যায়। কারণ ইতিমধ্যেই তিন তিনবার বিয়ে ভেঙেছে অভিনেত্রীর। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটা ছেঁড়া হয়েছে। ব্যাক্তিগত জীবন নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি হলেও অভিনেত্রীর ভক্ত সংখ্যা কিন্তু কম নয়, হাজার হাজার পুরুষ তার রূপের যাদুতে মুগ্ধ হয়েছে বারবার। সোশ্যাল মিডিয়াতে দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমধ্যে বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করেন তিনি।

Srabanti Chatterjee gave a clear answer about her personal life

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী এবং জিতু কামাল অভিনীত ছবি বাবুসোনা। ছবির প্রমোশন নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। বিভিন্ন জায়গায় প্রিমিয়ারে যাচ্ছেন। এর মাঝেই সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেত্রী। জানিয়ে দিলেন তিনি সমাজের চোখ রাঙানিকে একেবারেই ভয় পান না। হেটার্সের মুখের উপর দিলেন সপাটে জবাব।

আরও পড়ুনঃ মধ্যগগনে ছিল ক্যারিয়ার, হঠাৎ সব শেষ ! আত্মহ’ত্যা নাকি রয়েছে অন্য রহস্য ! কী ঘটেছিল ‘আমি সিরাজের বেগম’র নায়িকা পল্লবীর সঙ্গে?

অভিনেত্রীর কথায় ‘আমি প্রেমেই থাকি। কিন্তু সবাই ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয়, সমস্যা ওটাই। প্রত্যেকের বাঁচার অধিকার আছে। সে কীসে ভালো থাকবে না থাকবে সেটা তো তার নিজের ব্যাপার। ব্যক্তিগত বিষয়। সেটা নয়, তিন চারটি বিয়ে, এসব নিয়ে সমাজের কত চোখ রাঙানি। আমার এসবে কিছু যায় আসে না।’

টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী ২৭ বছর কাটিয়ে ফেলেছেন। এত বছরের কেরিয়ারের মাঝে আফসোস নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আমায় কেউ এক্সপ্লোর করুক আমি সেটা চাই। নিজেকে একটু অন্য ভাবে আবিষ্কার করতে চাই আমি। তাই অক্ষয় একটাই। পরিচালকরা যদি আমায় একটু এক্সপ্লোর করেন আরও।’

Back to top button