মধ্যগগনে ছিল ক্যারিয়ার, হঠাৎ সব শেষ ! আত্মহ’ত্যা নাকি রয়েছে অন্য রহস্য ! কী ঘটেছিল ‘আমি সিরাজের বেগম’র নায়িকা পল্লবীর সঙ্গে?

পল্লবী দে (Pallavi Dey), মনে আছে কী কারোর সেই মায়া ভরা মুখটা? বাংলা টেলি জগতের একসময়ের অত্যন্ত পরিচিত মুখ। অভিনয় জীবনে থাকাকালীন জনপ্রিয় এই অভিনেত্রী ক্যারিয়ারে সফলতাকে ছুঁতে পারলেও আচমকাই জীবনে নেমে আসে ঘন অন্ধকার। নিমেষের মধ্যেই শেষ হয়ে যায় সবকিছু।

বাংলা বিনোদন জগতের এই অভিনেত্রী ২০২২ সালের মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন। দে পরিবারের মাথায় বাজ ভেঙে পড়ে। অভিনেত্রীর মৃত্যুর সময় তাঁর বাবার দাবি ছিল, সম্পর্কের টানাপোড়েন, হতাশা এবং মানসিক অবসাদ থেকেই পল্লবী এই ধরনের পদক্ষেপ নিয়েছিল।

Ami Sirajer Begam

পল্লবী দে বললেই দর্শকের চোখে ভেসে ওঠে তাঁর অভিনীত চরিত্র গুলোর কথা। বলাই বাহুল্য, অভিনেত্রী মূলত আমি সিরাজের বেগম ধারাবাহিকের মাধ্যমে প্রবল পরিচিতির আলোয় এলেও তাঁর ঝুলিতে ছিল আরও অনেক কাজ যা মুগ্ধ করেছে দর্শকদের। পল্লবী ২০১৮ সালে রেশম ঝাঁপি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক করেন।

আরও পড়ুনঃ মহাকুম্ভে উপস্থিত অপরাজিতা আঢ্য, গঙ্গায় ভাসালেন প্রদীপ জানলেন প্রার্থনা!

অভিনেত্রীর কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল- আমি সিরাজের বেগম, মন মানে না কুঞ্জ ছায়া, সরস্বতীর প্রেম, রেশম ঝাঁপি এবং আরও অনেক। বিনোদন জগতের এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে তা কখনোই নয়। পল্লবীর মতো সুশান্ত সিং রাজপুত, জিয়া খান আরও বহু অভিনেত্রা অভিনেত্রীরা রয়েছেন যারা কিনা আত্মঘাতী হয়েছেন। কিন্তু, কেন আলোর ঝলকানি থেকে চির অন্ধকারে তলিয়ে গেলেন এই শিল্পীরা?

দিন যত গড়িয়েছে ধোঁয়াশায় ঢেকেছে সবটা। আজ পর্যন্তও পল্লবীর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। সেই সময়ের সমসাময়িক অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ও হয়েছিলেন আত্মহত্যার শিকার। খুব স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে গেছিল টলি পাড়া। আজ বিনোদন জগতের এইসব শিল্পীরা রয়েছেন নিভৃতে, দূর তারার দেশে।

Back to top button