‘জীবনে সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়!’ ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অপরাজিতা ঘোষ দাস! মন্তব্যের আড়ালে লুকিয়ে আছে দাম্পত্যের কোনও টানাপোড়েন?

ভারতীয় বাংলা চলচ্চিত্রের (Tollywood) অন্যতম শক্তিশালী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) টলিউডের এক নিভৃতচারী অথচ সফল দম্পতি। তাঁদের আলাপের সূত্রপাত মূলত কর্মক্ষেত্র থেকেই। ২০০৭ সালে অঞ্জন দত্তর ‘চলো লেটস গো’ ছবির সেটে তাঁদের প্রথম পরিচয় হয়। দীর্ঘ সাত বছরের প্রেম ও বন্ধুত্বের পর ২০১১ সালের ২৪ এপ্রিল তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে যার নাম উপমন্যু।

ঋত্বিক চক্রবর্তীর কর্মজীবন শুরু হয়েছিল নাটক ও টেলিভিশনের হাত ধরে। ‘শব্দ’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘আসা যাওয়ার মাঝে’ বা ‘ভিঞ্চি দা’-র মতো ছবিতে তাঁর অভিনয় তাঁকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে। তিনি তাঁর সাবলীল ও বাস্তবমুখী অভিনয়ের জন্য পরিচিত। অন্যদিকে, অপরাজিতা ঘোষ দাস মূলত টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। ‘এক আকাশের নিচে’, ‘চৌধুরী ফার্মা’-র মতো ধারাবাহিকে কাজ করার পাশাপাশি ‘অণুরণন’-এর মতো সিনেমাতেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

গ্ল্যামার জগতের চাকচিক্য থেকে দূরে থাকতেই পছন্দ করেন এই দম্পতি। ঋত্বিক ও অপরাজিতা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। তাঁদের সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান এবং কাজের প্রতি ভালোবাসা। বিয়ের পরেও অপরাজিতা তাঁর অভিনয় চালিয়ে গিয়েছেন এবং ঋত্বিক সবসময় তাঁর বড় সমর্থক হিসেবে পাশে থেকেছেন।

কিন্তু হঠাৎ করেই সম্প্রতি অপরাজিতার একটি বক্তব্য ঘিরে শুরু হয়েছে কৌতূহল এবং সমালোচনা। হঠাৎ করেই অভিনেত্রী কেন এমন বক্তব্য রাখলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। অভিনেত্রী বলেন, ‘জীবনে সঠিক মানুষ না পেলে, জীবন এলোমেলো হয়ে যায়। যে কোনও সম্পর্কে সত্যি কথা বলাই সবচেয়ে জরুরি।’

আরও পড়ুনঃ মিঠির সুখ কেড়ে নিতেই মামীর নতুন ষড়যন্ত্র! হঠাৎ করেই নিখোঁজ কমলিনীর বৌদি!

কিন্তু হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেত্রী? ঋত্বিকের সাথে তার সুস্থ সুন্দর সম্পর্কের কথা সকলেই জানে তারই মাঝে অভিনেত্রীর এমন মন্তব্য। অপরাজিতার মতে, একটি সুস্থ ও সুন্দর সম্পর্কের মূল ভিত্তি হলো পরম সততা। তিনি মনে করেন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক না রেখে সত্যি কথা বলাটাই সবচেয়ে জরুরি। লুকোচুরি বা মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকা সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। অনেক সময় অপ্রিয় সত্যি কথা বলা কঠিন হলেও, দীর্ঘমেয়াদী শান্তিতে থাকার জন্য সেটিই একমাত্র পথ। তিনি বিশ্বাস করেন যে, সম্পর্কে যদি স্বচ্ছতা না থাকে তবে একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়, যা শেষ পর্যন্ত মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে অভিনেত্রীর হঠাৎ এমন মন্তব্যের পিছনের কোনো কারণ জানা যায়নি।

Back to top button