মিঠির সুখ কেড়ে নিতেই মামীর নতুন ষড়যন্ত্র! হঠাৎ করেই নিখোঁজ কমলিনীর বৌদি!

জমজমাট স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। মিঠির বিয়ের আসরে পরিস্থিতির নাটকীয়তা চরম শিখরে পৌঁছায়। মামির নীচ মানসিকতা ও ষড়যন্ত্র যখন সবার সামনে ফাঁস হয়ে যায়, তখন পরিস্থিতি সামলাতে হিমশিম খান কৃশানুর পরিবার। আশ্চর্যের বিষয় হলো, মামির এই আচরণে তার নিজের স্বামী ও শাশুড়িও লজ্জিত হন এবং সবার সামনে তাকে ধিক্কার জানান। অপমানে ও নিজের পরিকল্পনা ব্যর্থ হওয়ার ক্ষোভে মামি বিয়ের আসর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার এই প্রস্থানে মিঠির আনন্দ বা স্বস্তিতে কোনো ভাটা পড়েনি।

সবচেয়ে ইতিবাচক দিক ছিল কৃশানুর পরিবারের উদারতা। সাধারণত সমাজে যার সাথে অন্যায় হয়, তাকেই মুখ লুকিয়ে থাকতে দেখা যায়। কিন্তু কৃশানুর মামা-মামি ও বাবা-মা পুরো বিষয়টিকে অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করেন। তারা স্পষ্টভাবে মেনে নেন যে এখানে মিঠির কোনো দোষ নেই। তাদের এই সমর্থন পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলে এবং মিঠিও একটি সুন্দর শ্বশুরবাড়ি পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠে।

Chirosokha Today's 31 January episode

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। খুশির মাঝেই বাধা হয়ে দাঁড়ায় মিঠির আচমকা শারীরিক অসুস্থতা। আনন্দ আসরেই মিঠি বারবার বমি করতে করতে ছুটে যায়। এই সুযোগটিকে হাতছাড়া করেনি বর্ষা। সে সবার সামনে বিষয়টিকে বড় করে তুলে ধরে জানায় যে, গত কয়েকদিন ধরেই মিঠি বমি করছে এবং তার মাথা ঘুরছে।একজন মেয়ের এমন শারীরিক লক্ষণ দেখে উপস্থিত সকলের মনেই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে। কৃশানুর বাবা-মাও কিছুটা চিন্তিত হয়ে পড়েন।

এই সংকটময় মুহূর্তে কৃশানুর দৃঢ়তা ছিল প্রশংসনীয়। সে সাফ জানিয়ে দেয়, মিঠি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে সে একা দিল্লি পড়তে পাঠাবে না। অন্যদিকে, মিঠি তার ক্যারিয়ার নিয়ে সচেতন। সে প্রস্তাব দেয় বিয়ে আরও চার-পাঁচ মাস পিছিয়ে দিতে, যাতে সে দিল্লির কোর্সটি শেষ করতে পারে। কৃশানু তখন মিঠিকে আশ্বস্ত করে জানায় যে, মিঠি দিল্লি গেলে সেও মাঝে মাঝে সেখানে গিয়ে থাকবে এবং তার শারীরিক অবস্থার দেখাশোনা করবে। দুই পরিবারের দীর্ঘ আলোচনার পর পরিস্থিতির কিছুটা সমাধান হয়।

আরও পড়ুনঃ পিতৃবিয়োগের রেশ কাটতে না কাটতেই মাতৃহারা সম্পূর্ণা! নিঃস্ব অভিনেত্রীর পৃথিবী!

মিঠির মামা যখন বাড়ি ফেরেন, তখন এক নতুন বিপদের সম্মুখীন হন। তিনি দেখেন মামি তখনও বাড়িতে ফেরেননি। মামি স্বভাবগতভাবেই বেশ জটিল এবং রাগী মানুষ, তার ওপর সবার সামনে এত বড় অপমান সইতে হয়েছে তাকে। মামা ভয় পান, রাগের মাথায় মামি আবার কোনো ভুল পদক্ষেপ নিয়ে না বসেন। দুশ্চিন্তায় অস্থির হয়ে তিনি কমলিনিকে ফোন করে সবটা জানান। যেহেতু মিঠি এবং মৌ একই কলেজে পড়াশোনা করত, তাই তাদের বন্ধু সার্কেলও একই। মামা মিঠির সাথেও পরামর্শ করেন যে, বন্ধুদের কোনো পরিচিত মায়ের সঙ্গে মামি কোথাও গিয়েছেন কি না সে বিষয়ে খোঁজ নিতে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button