‘ঋতব্রত একটা বিরক্তিকর ছেলে’- সবার সামনেই শান্তশিষ্ট ঋতব্রতর মু’খোশ খুললেন অভিনেত্রী! সৌরসেনীর সঙ্গে কি এমন করেছেন অভিনেতা?

এবারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film industry) ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করছে পরবর্তী জেনারেশন। ধীরে ধীরে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা নিজেদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ধীরে ধীরে জায়গায় তৈরি করে নিচ্ছে। তেমনি দুজন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন ঋতব্রত মুখার্জি (Rwitobroto Mukherje) এবং সৌরসেনী মৈত্র (Sauraseni Maitra)। দুজনেই এই প্রজন্মের বিশেষ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিক ছবি এবং ওয়েব সিরিজে কাজ করেছেন তারা।

দুজনকে একসাথে দেখা গিয়েছিল জেনারেশন আমি ছবিতে। সেই ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বক্স অফিসে দারুন হিট হয়েছিল ছবিটি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ওই ছবি। সেই ছবির হাত ধরেই সৌরসেনী এবং ঋতব্রত প্রথমবার একসঙ্গে কাজ করেন। ওই ছবিতে কাজ করতে গিয়েই দুজনের বন্ধুত্ব শুরু হয়। তারপর থেকে দুজনের মধ্যে দারুন বন্ডিং তৈরি হয়েছিল।

আমরা প্রত্যেকেই জানতাম ঋতব্রত ভীষণই শান্তশিষ্ট স্বভাবের একজন ছেলে। তবে হঠাৎ করেই ঋতব্রতর ব্যবহারে সৌরসেনী আহত হয়েছেন। ঋতব্রতর থেকে এমন ব্যবহার তিনি আশা করেননি। অভিনেতার নামে এনেছেন বড় বড় অভিযোগ। যা কেউই কল্পনা করতে পারেননি।

টলি ইন্ডাস্ট্রিতে ঋতব্রত খুবই শান্তশিষ্ট স্বভাবের ভদ্র ছেলে বলেই পরিচিত। যার কারণে সকলের থেকেই ভালোবাসা পান অভিনেতা। কিন্তু হঠাৎ করে সকলের সামনে সৌরসেনী ঋতব্রতকে বিরক্তিকর ছেলে বলে দাবি করেছে। হঠাৎ কি হল অভিনেত্রীর যার কারণে অভিনেতাকে এই অপবাদ দিলেন সকলের সামনে?

আরও পড়ুনঃ খলনায়িকা ‘মিশকা’র জীবনে ছোট্ট সদস্য! মা হতে চলেছেন অহনা দত্ত! নিজেই সেই খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী

আসলে সৌরসেনী মজার ছলে একদিন এই কথা বলেছেন। সেটে নাকি যখনই কোন ভালো খাবার আসতো, বিরিয়ানি বা অন্য কিছু তখনই ঋতব্রত আগে নিজেরটা ঝটপট করে খেয়ে নিয়ে আবার সৌরসেনীর থেকে কেড়ে খেয়ে নিতো। সেই জন্য ঋতব্রতর নামে এমন একটা অভিযোগ এনেছেন তিনি। যদিও পুরোটাই মজার ছলেই বলেছেন অভিনেত্রী। আসলে ঋতব্রত এবং সৌরসেনীর মধ্যে বন্ডিং ভীষণই ভালো। জেনারেশন আমি ছবিতে অভিনয় করার পর থেকে তাদের মধ্যে একটা বড় দিদি এবং ছোট ভাইয়ের মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে।

Back to top button