খলনায়িকা ‘মিশকা’র জীবনে ছোট্ট সদস্য! মা হতে চলেছেন অহনা দত্ত! নিজেই সেই খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অহনা দত্ত (Ahona Dutta)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে অভিনয় জগতে সুযোগ পেয়েছেন অভিনেত্রী। স্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিকে তাকে দিনের পর দিন শয়তানি করতে দেখেছেন দর্শকেরা। নিজের অভিনয়ের জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।

কয়েক বছর আগে ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন অহনা। তারপরেই সোজাসুজি অভিনয় জগতে অভিনয় করার সুযোগ পান তিনি। টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে ভিলেন চরিত্রে প্রথমবার আত্মপ্রকাশ করে অহনা। ধারাবাহিকের হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। ভিলেন চরিত্রে অভিনয় করা সত্যিই মুখের কথা নয়। সেখানে অহনা প্রথমবার অভিনয় করেই ভিলেনের চরিত্রটি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন পর্দায়। এছাড়াও সম্প্রতি সন্তান ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। সেখানেও তার চরিত্রটি নেগেটিভ।

Ahona Dutta, Tollywood, Actress, Bengali Serial, Serial, Star Jalsha, Anurager Chowa, অহনা দত্ত, টলিউড, অভিনেত্রী, বাংলা সিরিয়াল, সিরিয়াল, স্টার জলসা, অনুরাগের ছোঁয়া

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের বিয়ের কিছু সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিলিয়ে ভাগ করে নিয়েছিলেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেই ক্যামেরার পেছনের মানুষ দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অহনা। তারপর থেকেই মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। আসলে দীপঙ্করের আগেও বিয়ে হয়েছিল, অহনা তার দ্বিতীয় স্ত্রী। আর দীপঙ্করের সঙ্গে অহনার বয়সের অনেক পার্থক্য রয়েছে। যার কারণে অভিনেত্রীর মা তাদের সম্পর্ক মেনে নেয়নি। গত বছর চুপিসারেই তারা রেজিস্ট্রি ম্যারেজ করেন। আর এবছর সেই ছবি পোস্ট করেছেন।

কিন্তু এবারে তারা দুই থেকে তিন হতে চলেছে। দীপঙ্কর এবং অহনার জীবনে আসতে চলেছে ছোট্ট সদস্য। শুক্রবার সোশ্যাল মিডিয়াতে এই মিষ্টি খবর শেয়ার করে নিলেন অহনা। মা হতে চলেছেন তিনি। সমুদ্রপাড়ে বেবিবাম্প আগলে দিলেন ছবি। অহনা জানিয়েছেন, অগস্টে আসবে নতুন সদস্য। অর্থাৎ বর্তমানে তিনি চার মাসের অন্তঃসন্ত্বা।

আরও পড়ুন: ‘বউ রান্না করতে পারে না!’- বউকে ছেড়ে অন্য নারীর রান্নার প্রশংসায় মত্ত পরমব্রত! কার হাতের রান্না ছাড়া চলতে পারেন না খাদ্য রসিক পরমব্রত?

২০২৩ সালের ডিসেম্বরে আইনি কাগজে সই করে বিয়ে করেন তারা। রেজিস্ট্রি বিয়েতে হাজির ছিল দীপঙ্করের মা-বাবা। স্বাভাবিকভাবেই অমত থাকায় অহনার তরফে কেউ আসেননি। তবে এবারে নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে তারা। অহনার পোস্টে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অভিনেত্রীর সহ অভিনেতা অভিনেত্রীদের থেকে পেয়েছেন শুভ কামনা।

Back to top button