চললো না ‘মিঠাই’য়ের জাদু! দেব-এর জন্য প্রধান হিট হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো সৌমিতৃষার “১০ই জুন”!

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নামটা মিঠাই (Mithai) ধারাবাহিকের পর থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। এর আগে বহু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে তেমন জনপ্রিয়তা পাননি অভিনেত্রী সৌমিতৃষা। কিন্তু মিঠাই ধারাবাহিক তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর ভক্ত সংখ্যা বাড়তে থাকে। দর্শকমহলে ব্যাপক পরিচিতি লাভ করেন অভিনেত্রী।
একটা ধারাবাহিক যে এতটা হিট হতে পারে সেটা বহু বছর পর দেখল মানুষ। আর এই ধারাবাহিকে অভিনয় করার পরেই সরাসরি বড় পর্দায় কাজের সুযোগ পান অভিনেত্রী। দেবের বিপরীতে প্রধান ছবিতে অভিনয় করে সকলের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে ওয়েবসিরিজ জগতেও পা রেখেছেন সৌমিতৃষা। কালরাত্রি ওয়েব সিরিজটি দর্শকদের ভালোই পছন্দ হয়েছে। তবে এবারে নিজেদের দ্বিতীয় ছবিতেই মুখ থুবড়ে পড়লেন অভিনেত্রী।

গত একুশে ফেব্রুয়ারি বরফেরদের মুক্তি পেয়েছে সুমি তৃষার দ্বিতীয় ছবি ১০ই জুন এই ছবিতে অভিনেতা সৌরভ দাস এর বিপরীতে দেখা অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। পরিচালক রূপক চক্রবর্তীর এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সৌমিতৃষা। কোন প্রমোশন ছাড়াই এই ছবি হলে মুক্তি পেয়েছে। যার ফলে সৌমিতৃষার দ্বিতীয় ছবি একেবারেই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে।
আরও পড়ুনঃ জনসমাগমে মহিলাদের চুমু! এই বিশ্রী শখ ডেকে আনলো ঘোর বিপদ! আইনি বিপাকে নাজেহাল উদিত নারায়ণ!
আসলেই মিঠাই ধারাবাহিকে দর্শক অভিনেত্রীকে এর ভালোবাসা দিয়েছে যে অনেকেই ভেবেছিল বড় পর্দায়ও হয়ত দাপিয়ে কাজ করবেন অভিনেত্রী। প্রধান ছবিতে দেব থাকার কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। কিন্তু দ্বিতীয় ছবিতেই বোঝা গেল কার দৌড় কতটা। একটা ধারাবাহিক হিট হওয়া মানেই বড় পর্দায় যে তিনি সফল অভিনেত্রী হবেন তার কোন মানে নেই।
কিছুদিন আগে ১০ই জুনের প্রযোজক সংস্থার সাথে ঝামেলা হয়েছিল সৌমিতৃষার। অভিনেত্রীর নাম ব্যবহার করে নাকি তারা নিজেদের ছবির প্রমোশন করছেন। কিন্তু সেই অনুষ্ঠানে অভিনেত্রীকে ডাকা হচ্ছে না। যার জন্য বিশাল ঝামেলা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তাই অভিনেত্রী সেই মুহূর্তেই ওই ছবি থেকে সরে দাঁড়ান। এই ছবির প্রমোশনও হয়নি সেভাবে।

