জনসমাগমে মহিলাদের চুমু! এই বিশ্রী শখ ডেকে আনলো ঘোর বিপদ! আইনি বিপাকে নাজেহাল উদিত নারায়ণ!

ভারতীয় সংগীত জগতের (Music Industry) জনপ্রিয় সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন উদিত নারায়ণ (Udit Narayan)। নিজের গানের জন্য বরাবরই শ্রোতাদের কাছে পছন্দের প্রথম সারিতেই থাকেন গায়ক। তবে মাঝেমধ্যেই বিতর্ক সৃষ্টি হয় তাকে নিয়ে। যেমন কিছুদিন আগে সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাকে। এত বড় একজন সঙ্গীত শিল্পীর (Musician) থেকে একেবারেই আশা করেননি সাধারণ মানুষ।

কিছুদিন আগেই উদিত নারায়ণের চুমু খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এক কনসার্টে গিয়ে গান গাইতে গাইতে সেখানে উপস্থিত মহিলা অনুরাগীদের জাপটে ধরে চুমু খাচ্ছেন বর্ষীয়ান গায়ক। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর অবাক হয়ে গিয়েছিলেন নেটিজেনরা। এত বড় একজন গায়ক জনসমক্ষে এই কান্ড কিভাবে ঘটালেন সেটাই ভেবে পাচ্ছি না কেউ।

Indian Musician

এবারে নিজের এই কর্মকান্ডের জন্যই বড় বিপাকে পড়েছেন গায়ক। আইনি ঝামেলায় জড়িয়ে পড়লেন উদিত। নিজেরই কর্মকাণ্ডের জন্যই কি আইনি ঝামেলায় জড়ালে গায়ক? নাকি আবারও অন্য কোন ঘটনার জেরে তাকে বিপদে পড়তে হলো তাকে? আসল ঘটনা কি জানার জন্য নেটিজেনরা উদগ্রীব হয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ ‘তোমার তো সেরা জোকারের অ্যাওয়ার্ড পাওয়া উচিত!’- সাহেব অভিনয় করে কম, ভাঁড়ামি করে বেশি! বিস্ফোরক অভিনেতা রব দে!

সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী রঞ্জনা ঝা গায়কের বিরুদ্ধে একটি মামলা করেছেন। রঞ্জনার অভিযোগ, তাঁকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন উদিত। সেই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি পারিবারিক আদালতে একটি শুনানিতে হাজির ছিলেন উদিত। কিন্তু প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন গায়কও।

তাঁর দাবি, রঞ্জনা তাঁর থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। জানা গিয়েছে, আর্থিক সহায়তার খাতিরে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও প্রথম স্ত্রীর নামে একটি জমিও লিখে দিয়েছিলেন তিনি। তার সঙ্গে এক কোটি টাকার একটি বাড়িও দিয়েছিলেন। পরে বিহার মহিলা কমিশন জানতে পারে, ২৫ লক্ষ টাকার গয়নাও রঞ্জনাকে দিয়েছিলেন উদিত। সেই গয়নাও নাকি বিক্রি করে দেন রঞ্জনা। উদিতের বিরুদ্ধে মামলা আদালতের বিচারাধীন। এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

Back to top button