সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন মিঠাই! প্রধান চরিত্রে আত্মপ্রকাশ অভিনেত্রীর! কোথায়, কোন চ্যানেলে দেখা যাবে তাকে?

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) দর্শকদের কাছে এখন এই নামটা বেশ জনপ্রিয়। একটি ধারাবাহিক (Bengali Television) কিভাবে একজন অভিনেত্রীর জীবন পাল্টে দেয় সেটা সৌমিতৃষাকে না দেখলে বিশ্বাসই করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। শুরুটা হয়েছিল ভিলেন চরিত্রে অভিনয় করা দিয়ে। একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। সেখানে সব কটি চরিত্রই প্রায় নেতিবাচক ছিল। এরপরে ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় নায়িকা চরিত্রে অভিনয় করা সুযোগ পান। তারপরেই একদিন সুযোগ আসে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকের জন্য। সেই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। আজও দর্শকের মুখে মুখে এই ধারাবাহিকের কথা এবং নায়িকার নাম ঘোরে।

একটি ধারাবাহিক যেন সৌমিতৃষার পুরো জীবনটাই পাল্টে দিল। আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করার সুযোগ আসতে থাকে অভিনেত্রীর কাছে। দেবের বিপরীতে কাজ করে ফেলেছেন প্রধান ছবিতে। এছাড়াও সৌমিতৃষার জনপ্রিয় ওয়েব সিরিজ হল কালরাত্রি। কিন্তু বেশ কয়েক মাস হল অভিনেত্রীকে না নতুন কোন সিনেমা, না নতুন কোন ধারাবাহিক, না নতুন করে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে।

সকলের প্রিয় অভিনেত্রী হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলেন সেই নেই নানান প্রশ্ন উঠেছিল প্রত্যেকের মনে। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও মাঝে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। যার কারণে দর্শকদের আরও চিন্তা হচ্ছিল অভিনেত্রীকে নিয়ে। যদিও বর্তমানে আবারো সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হয়েছেন তিনি। কিন্তু এবারে ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর।

দীর্ঘদিন পর আবারো নতুন রূপে পর্দায় ফিরছেন অভিনেত্রী। খুব শীঘ্রই অভিনেত্রীকে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। কোন চ্যানেলে ফিরছেন অভিনেত্রী? নতুন কোনো ধারাবাহিকে কি আবার দেখা যাবে অভিনেত্রীকে? কবে অভিনেত্রীকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে সেই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের।

আরও পড়ুনঃ ফুলকিকে রক্ষা করতে গিয়ে এক নতুন বিপদ ডেকে আনলো অরণ্য! সাবধান হয়ে গেলো রুদ্র! দূর্ধর্ষ আজকের পর্ব

সৌমিতৃষা আবারো ফিরছেন হইচই এর কালরাত্রি সিরিজে। খুব শীঘ্রই এই ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে হইচইতে। সেখানেই আবারো দেখা যেতে চলেছে সৌমিতৃষাকে। দীর্ঘদিন অসুস্থতার জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন সৌমিতৃষা। নিজেই সে কথা জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে। তবে আবারো ফিরছেন অভিনেত্রী।

Back to top button