ফুলকিকে রক্ষা করতে গিয়ে এক নতুন বিপদ ডেকে আনলো অরণ্য! সাবধান হয়ে গেলো রুদ্র! দূর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) ধারাবাহিকে বর্তমানে চলছে জমজমাট উত্তেজনা পর্ব। প্রতিটি পর্বই একেবারে টানটান উত্তেজনাপূর্ণ। দর্শক তো এই ধারাবাহিকের একটি পর্বও এখন আর মিস করেন না। ধারাবাহিটি এই সপ্তাহেও টিআরপিতেও (TRP Rating) বেশ ভালো ফলাফল করেছে। প্রতি সপ্তাহেই এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে ফুলকি। বর্তমান সময়ে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এটি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকি মন্ত্রী পদে যোগ দেওয়ার পর যারা ভেতর থেকে টাকা খাচ্ছে এই সমস্ত কাজ করে তাদের তো অসুবিধা হয়ে যাচ্ছে ফুলকির জন্য। তাই ফুলকিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে সকলে মিলে। ফুলকিযে বিপদ থেকে বাঁচাতে গিয়ে অরণ্য গুলির আঘাতে আহত হয়। এরপর সঙ্গে সঙ্গে অরণ্যকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ফুলকি। অরণ্যর চিকিৎসা হয় সকলে অরণ্যকে নবাবগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। আর ফুলকি তো অরণ্যর এই সমস্ত বাড়াবাড়ি একেবারে পছন্দ করে না।

অরণ্য বলে তাকে ট্রেনিং দিতে তাহলে সে ফুলকির বডিগার্ড হয়ে উঠতে পারবে সে। যেহেতু ফুলকি রোহিতের হার্ট দিয়ে অরণ্যর জীবন রক্ষা করেছে তাই অরণ্য ফুলকি এবং রোহিতের সন্তানের রক্ষা করতে চাই। ফুলকি অরণ্যর এই প্রস্তাবে একেবারেই রাজি হয় না। ফুলকির এসব বাড়াবাড়ি একেবারে পছন্দ হয় না অরন্যর। আসলে ফুলকি ভাবছে অরণ্য রোহিতের জায়গা নিতে চাইছে তাই জন্য অরণ্যকে একেবারে পছন্দ করছে না।

এদিকে পরের দিন অরণ্য ফুলকিকে দেওয়া কথা রাখে। রোহিত যেখানে জিমের ট্রেনিং করত সেই ঘরে ঢুকে অরণ্য ট্রেনিং করতে শুরু করে। কিন্তু যেহেতু অরণ্য আগে কোনদিনও এসব কাজ করেনি। তাই জন্য তার বেশ অসুবিধা হচ্ছিল ফুলকি সেটা দেখতে পেয়ে ছুটে আসে এবং রেগে যায়। রোহিতের ঘরে অরণ্যকে দেখতে পেয়ে সে কথা শোনাতে থাকে। আসলে রোহিতের মা অরণ্যকে এই ঘরটা খুলে দিয়েছে। ওদিকে সুনন্দা দেবীও ফুলকির সুরক্ষার জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছে। ফুলকি কোনোভাবেই সিকিউরিটি গার্ড নিতে চায় না। কিন্তু তাও সিকিউরিটি গার্ডের আয়োজন করেছেন তিনি।

আরও পড়ুনঃ নিজের বুদ্ধি দিয়ে ঠিক শিরিনকে ধরে ফেলল পারুল! নিজের হাতেই শিরিঙ্গেকে দিলো চরম শাস্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

তারপর ফুলকি কাজে বেরোবে ঠিক তখনই তার সমস্ত শাড়ি আলমারি থেকে গায়েব। রোহিতের মা এসে জানায় ফুলকিকে তিনি আর এই সমস্ত সাদা শাড়ি পড়তে দেবেন না। ফুলকি যেন নতুন ভাবে নিজের জীবনটা শুরু করে। এই জন্য তিনি ফুলকির জন্য সালোয়ার কামিজ নিয়ে আসে। প্রথমে আপত্তি করলেও ফুলকির কথা কেউ শুনতে চায় না। জোর করে ফুলকিকে নতুনভাবে সাজিয়ে তোলে সকলে। এরপরে ফুলকি যায় অংশুর কাছে রোহিতের মৃত্যু নিয়ে আলোচনা করতে। ফুলকির সন্দেহ হয় অভিরূপকে। কারণ অভিরুপ এর আগেও বহুবার ক্ষতি করার চেষ্টা করেছে। আর থানাতেও অভিরূপ নিজের লোক ফিট করে রেখেছে সমস্ত খবরা খবর জানার জন্য। পরের দিন গিয়ে অভিরূপ ফুলকিকে মিষ্টি মুখে করাতে চায়। কিন্তু সেই মিষ্টি ফুলকি খাওয়ার আগে অরণ্য খেয়ে নেয় এবং জানাই ফুলকির সুরক্ষার জন্য তাকে এইটুকু করতেই হবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button