কেটে গেছে অনেকগুলো মাস, সমাজমাধ্যম তথা অভিনয় জগৎ থেকে উধাও মিঠাই! এই অন্তর্ধানের কারণ কি? ফাঁ’স করলেন সৌমিতৃষা!

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) দর্শকদের কাছে এখন এই নামটা বেশ জনপ্রিয়। একটি ধারাবাহিক (Bengali Television) কিভাবে একজন অভিনেত্রীর জীবন পাল্টে দেয় সেটা সৌমিতৃষাকে না দেখলে বিশ্বাসই করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। শুরুটা হয়েছিল ভিলেন চরিত্রে অভিনয় করা দিয়ে। একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। সেখানে সব কটি চরিত্রই প্রায় নেতিবাচক ছিল। এরপরে ধীরে ধীরে নিজের অভিনয়ের দক্ষতায় নায়িকা চরিত্রে অভিনয় করা সুযোগ পান। তারপরেই একদিন সুযোগ আসে জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকের জন্য। সেই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিলেন অভিনেত্রী। আজও দর্শকের মুখে মুখে এই ধারাবাহিকের কথা এবং নায়িকার নাম ঘোরে।
একটি ধারাবাহিক যেন সৌমিতৃষার পুরো জীবনটাই পাল্টে দিল। আর পেছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক ফিল্ম, ওয়েব সিরিজে কাজ করার সুযোগ আসতে থাকে অভিনেত্রীর কাছে। দেবের বিপরীতে কাজ করে ফেলেছেন প্রধান ছবিতে। এছাড়াও সৌমিতৃষার জনপ্রিয় ওয়েব সিরিজ হল কালরাত্রি। কিন্তু বেশ কয়েক মাস হল অভিনেত্রীকে না নতুন কোন সিনেমা, না নতুন কোন ধারাবাহিক, না নতুন করে ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। এমন কি সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। সেই নিয়ে তো দর্শকদের চিন্তার একশেষ।
দর্শকদের প্রিয় অভিনেত্রী হঠাৎ কোথায় হারিয়ে গেলেন সেই নেই নানান প্রশ্ন উঠেছিল প্রত্যেকের মনে। কেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে কোন পোস্ট করছেন না, ইনস্টাগ্রামে কোনো স্টোরি দিচ্ছেন না সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন নেটিজেনরা। আগে সোশ্যাল মিডিয়াতে নিজের জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন সৌমিতৃষা। প্রায় দু’মাস সোশ্যাল মিডিয়াতেও কোনও ছবি বা ভিডিও দেননি তিনি।
তবে গতকাল সোমবার ২১ জুলাই-এর মঞ্চে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। হলুদ রঙের একটি সালোয়ার কামিজ পড়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আমার প্রত্যেকেই জানি মাননীয়া মুখ্যমন্ত্রী সৌমিতৃষার খুবই পছন্দের একজন মানুষ। এর আগে বহুবার মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। ওইদিনই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে অসুস্থ শরীর নিয়েই হাজির হয়েছিলেন। সৌমিতৃষার পাশাপাশি আরো অনেকেই ওই দিন উপস্থিত ছিলেন সমাবেশ মঞ্চে।
আরও পড়ুনঃ এবার রাজনীতির ময়দানে অভিনেত্রী সোনামণি! একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত প্রিয় নায়িকা!
ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে অনেক দিন বাদে সমাজ মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। সঙ্গে লেখেন, ‘যারা স্বপ্ন দেখেন তারা কখনও স্বপ্ন দেখা বন্ধ করেন না,ধীরে ধীরে সেরে উঠছি’। অর্থাৎ আগের তুলনায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। ভক্তদের ভালোবাসা, আশীর্বাদে আবারো খুব শীঘ্রই তাকে দেখা যাবে পর্দায়। অভিনেত্রীর এই পোস্ট দেখতে পেয়ে যেন একটু স্বস্তি পেলেন নেটিজেনরা।

