এবার রাজনীতির ময়দানে অভিনেত্রী সোনামণি! একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে উপস্থিত প্রিয় নায়িকা!

বর্তমানে তিনি সকলের প্রিয় সুধা। পর্দায় (Bengali Television) একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন খুব সহজেই। হ্যাঁ, ঠিকই ধরেছেন এখানে কথা বলা হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সোনামণি সাহাকে (Sonamoni Saha) নিয়ে। এক্কাদক্কা, মোহর, দেবী চৌধুরানীর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। বর্তমানে স্টার জলসার (Star Jalsha) শুভ বিবাহ (Shubho Bibaho) ধারাবাহিকে সকলের মন জয় করছেন।
আমরা সকলেই জানি বর্তমানে অভিনয় জগতে অভিনয় করতে আসা অসংখ্য অভিনেতা অভিনেত্রীরাই যুক্ত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে। তেমনি গতকাল একুশে জুলাই ছিল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। আর সেই উপলক্ষে ঐদিন শাসকদলের সমাবেশে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনামণি সাহা। অভিনেত্রীকে শাসকদলের সমাবেশ মঞ্চে দেখে প্রত্যেকের মনেই নানান রকমের প্রশ্ন উঠেছে। তবে কি এবারে রাজনীতির ময়দানে নামতে চলেছেন অভিনেত্রী? অভিনয়ের পাশাপাশি কি বাকিদের মতো তিনিও শাসক দলে যোগ দিলেন?
বর্তমান সময়ে এই ঘটনা অস্বাভাবিক কিছু না। অভিনয় করতে করতে কয়েক বছরের মধ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েন বহু অভিনেতা, অভিনেত্রী। তার বেশ কিছু উদাহরণ আমরা পেয়েছি। ইতিমধ্যেই ধারাবাহিক জগতের অনেকেই এই রাজনীতির দলের সঙ্গে যুক্ত। তবে কি এবারে সকলের প্রিয় সোনামণির পালা? সমাবেশ মঞ্চে সোনামণির পাশাপাশি আরো অনেক অভিনেতা অভিনেত্রীকেই দেখা গিয়েছেন। যারা দর্শকমহলে বেশ পরিচিত মুখ। উপস্থিত ছিলেন সৌমিতৃষা কুন্ডু, সোহেল, তিয়াসা, রূপাঞ্জনা মৈত্র, ভরত কল, তৃণা সাহা সহ আরো অনেকে।
যদিও ধারাবাহিক জগতের সকলেই যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তা নয়। কিন্তু সোনামণিকে দেখে এই প্রশ্ন উঠেছে দর্শকদের মনে। যদিও এই নিয়ে কোনো রকম মন্তব্য করেননি সোনামণি। প্রতিবারই বহু অভিনেতা অভিনেত্রীকে এই সমাবেশ মঞ্চে দেখা যায়। কিন্তু তারা সরাসরি ভাবে কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয়। হতে পারে সোনামণিও তাদেরই দলের একজন।
আরও পড়ুনঃ ‘আমি পার্ভার্ট, রেনেসাঁর জন্য ওটাই দরকার!’ ‘টলিউডে আমার মতো সাহস কারোর নেই!’— ট্রোল-গালিকে পাত্তা না দিয়ে ঋ সেনের সাহসী ঘোষণা! আবার করতে চান ‘গা’ন্ডু’র মতো ছবি!
সেই দেখে দর্শকদের একাংশ তো কটাক্ষ করতেও ছাড়েনি অভিনেত্রীকে। কেউ পা চাটা বলে দাবি করেছে, আবার কেউ দাবি করেছে দিদির আশীর্বাদের হাত মাথার উপর না থাকলে এদের কাজ জুটবে না। একাধিক মানুষ একাধিক মন্তব্য করেছেন। তবে রাজনীতির ময়দানে সোনামণিকে দেখা যাবে কিনা সেটা পুরোটাই সময় সাপেক্ষ দেখা যাক কি হয়। তবে অভিনেত্রীর অনেক ভক্তরাই অভিনেত্রীকে রাজনীতির ময়দানে এভাবে দেখে রেগে গিয়েছেন।

