‘দোল খেলা মানেই রং মাখা আর নেশা ভাঙ করা নয়…’- দোল পূর্ণিমার আসল অর্থ বুঝিয়ে দিলেন কৃষ্ণভক্ত মিঠাই!

বর্তমান সময়ে টলিউডের (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের তালিকা অন্যতম একজন হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। ছোট পর্দা দিয়ে নিজের অভিনয় যাত্রা শুরু করলেও কয়েক মাস আগেই বড় পর্দায় ডেবিউ করেছেন সৌমিতৃষা। তার অভিনীত সর্বশেষ জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই (Mithai)। মিঠাইয়ের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি।
এর আগেও বেশ কিছু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করলেও মিঠাই যেন সৌমিতৃষার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাত ধরে একের পর এক বড় পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যে সুপারস্টার দেবের বিপরীতে অভিনেত্রীকে প্রধান ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া কিছুদিন আগেই অভিনেত্রীর নতুন ছবি ১০ই জুন মুক্তি পেয়েছে। এমন কি হইচই এর একটি ওয়েব সিরিজেও দেখা মিলেছে সৌমিতৃষার।
![]()
কিছুদিন আগেই গেলো দোল উৎসব। রঙের উৎসবে সকলেই নিজেদের মতন করে রং খেলেছেন, আনন্দ, হইহুল্লোড় করেছে। কিন্তু এই দোল উৎসব সৌমিতৃষার কাছে একেবারেই অন্যরকম। শেষ কয়েকবছর ধরে একেবারেই আলাদাভাবে দোল কাটাচ্ছেন অভিনেত্রী। বাড়িতেই পুজো করে দোল উৎসব উদযাপন করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু।
আরও পড়ুনঃ আচমাই অবস্থার বিরাট অবনতি! হাসপাতালে যেতেই নিভে গেলো সব উত্তেজনা! কেঁদে ফেললেন মানসী!
তিনি কৃষ্ণভক্ত। প্রায় প্রত্যেক বছরই তিনি এই সময়ে ছুটে যান বৃন্দাবনে। দোল উৎসব কাটাতে। তিনি বৃন্দাবনে বাড়ি কেনার পর্যন্ত ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে এবার দোলের আগেই বৃন্দাবনে ঘুরে এসেছেন সৌমিতৃষা। ফলে এবারের দোল তিনি কাটাচ্ছেন বাড়িতেই। সোশ্যাল মিডিয়ায় তিনি গোপালকে কোলে নিয়ে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে অভিনেত্রীর গালে আবিরের ছোঁয়া।
সৌমিতৃষা সাধারণত বাবা মায়ের সঙ্গে সময় কাটাতেই ভালবাসেন। ব্যতিক্রম নয় দোলের দিনটাও। এই দিনটাও বাইরে না বেরিয়ে পরিবারের সঙ্গেই কাটাবেন অভিনেত্রী। সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও শেয়ার করে নিয়েছে। জানিয়েছেন দোল উৎসব এর মাহাত্ম্য। তারপর সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা তাঁকে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন।

