আচমাই অবস্থার বিরাট অবনতি! হাসপাতালে যেতেই নিভে গেলো সব উত্তেজনা! কেঁদে ফেললেন মানসী!

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে। তবে বর্তমানে কাজ থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। সেই কারণটা অনেকেই জানেন।
কিছুদিন আগেই অভিনেত্রী নিজের দ্বিতীয় বার মা হবার সুখবর জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন অভিনেত্রী। যার কারণে বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা বিরতি নিয়েছেন মানসী। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারমধ্যে ভূমিষ্ট হতে চলেছে মানসীর দ্বিতীয় সন্তান।

দ্বিতীয় সন্তান হওয়ার কয়েকমাস পর্যন্ত কাজ করলেও তারপরই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী। তবে নিম ফুলের মধু ধারাবাহিকের বিভিন্ন গেট টুগেদার অনুষ্ঠানে দেখা গেছে তাকে। গর্ভবতী অবস্থায় উপস্থিত ছিলেন জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শোতেও। অভিনেত্রী জানিয়েছিলেন তার প্রথম সন্তান আসার পর অনেক অসুবিধা হয়েছিল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এবারে আবারো ঘটলো সেই একই ঘটনা।
আরও পড়ুনঃ প্রেমাচ্ছন্ন সোনামণি! ভালোবাসায় মাখা সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবিই সমাজ মাধ্যমের পাতায়! কার বাহুবন্ধনে আবদ্ধ নায়িকা?
তড়িঘড়ি অভিনেত্রীকে ভর্তি করা হলো হাসপাতালে। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই শুরু কান্নাকাটি। তবে কি এবারেও কোনো সমস্যা হলো অভিনেত্রীর? সোমবার সক্কাল সক্কাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো শেয়ার করে মানসী জানালেন, ‘কালকে একটা ছোট্ট এমার্জেন্সি হয়েছিল। তাই চটপট করে ভর্তি হয়ে গেছি। অ্যান্ড দ্য কাউন্টডাউন বিগিনস।’ কিন্তু তারপর হঠাৎ কি হলো? এই নিয়ে তো অভিনেত্রীর ভক্তরা বেশ চিন্তিত।
মানসী প্রায় কাঁদতে কাঁদতেই বললেন, ‘এখন আমি বুঝতে পারছি তুহুকে রোজ স্কুলে যাওয়ার আগে দুধ-বিস্কিট খাওয়াই, আর কেন ও খেতে চায় না! আমার পক্ষে অসম্ভব এটা খাওয়া। পারব না দুধ খেতে।’ তবে আসছে যে সন্তান, তাঁকে নিয়ে যতটা উত্তেজিত অভিনেত্রী, ততটাই দুঃখে। কারণ তাঁকে খেতে দেওয়া হয়েছে দুধ আর বিস্কিট। কারণ, তিনি চা-কফি কিছুই খান না। আর দুধের কাপ দেখে রীতিমতো খারাপ অবস্থা তাঁর। তারপরই সন্তান আসার আনন্দে বলে ওঠেন, ‘এর মধ্যে থেকে একটাই যে অবশেষে সে আসছে। আমি খুব খুব এক্সাইটেড। শুধু এই দুধ দেখে সব এক্সাইটমেন্ট শেষ হয়ে যাচ্ছে’।

