প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের কানে কানে কি বললেন সৌমিতৃষা? প্রেমের গুঞ্জন?

বর্তমান সময় টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। মাত্র কয়েক বছরের মধ্যেই টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের রাজত্ব তৈরি করেছেন সৌমিতৃষা। ইন্ডাস্ট্রিতে বেশ কয়েক বছর হল অভিনেত্রী কাজ করছে। তবে শেষ কয়েক বছর অভিনেত্রীর সময়টা একটু বেশি ভালো যাচ্ছে। বলা যেতে পারে মিঠাই ধারাবাহিকে কাজ করার পর থেকেই অভিনেত্রীর ভাগ্যের চাকা ঘুরেছে।

ছোট পর্দা থেকে বড় পর্দায় এসে সাফল্যের সঙ্গে কাজ করছেন এমন বহু অভিনেতা অভিনেত্রী রয়েছেন। সৌমিতৃষাও তার মধ্যে অন্যতম। ইতিমধ্যেই সুপারস্টার দেবের বিপরীতে নিজের প্রথম ছবির প্রধানে জনপ্রিয়তা পেয়েছেন। আগামী দিনে আসছে তার নতুন ছবি ১০ই জুন এছাড়া ওটিটি প্লাটফর্মেও ডেবিউ করে ফেলেছেন। হইচইতে বর্তমানে তার নতুন ওয়েব সিরিজ কালরাত্রি চলছে।

তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্তদের মধ্যে বেশ কৌতুহল। সব অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েই সাধারণ মানুষের মধ্যে কৌতুহল থাকে। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ঘিরে দর্শকদের মনে তৈরি হয়েছে কৌতূহল। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর ফ্যান পেজের পক্ষ থেকে সেই ভিডিও আপলোড করা হয়েছে।

ভিডিওতে সৌমিতৃষাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের সঙ্গে সকলের মাঝে কানে কানে কথা বলতে দেখা গেছে। অভিনেত্রী সুন্দর হেসে হেসে বুম্বাদার ছেলের কানে কি যেন বলছেন। তাদের দুজনের মধ্যেকার কথপোকথন শোনা যায়নি তবে তাদের এই মিষ্টি ভিডিও দেখে অনেকের মনেই অনেক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: সোহিনীর সংসারে তৃতীয় ব্যক্তি রাই? মধ্যরাত্রে রাইয়ের বাড়িতে হাজির সোহিনীর প্রাক্তন স্বামী!

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের নাম তৃষণজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার ছেলের সম্পর্কে তেমন কিছু জানা না গেলেও সমাজমাধ্যমে বেশ কয়েকবার ছেলেকে নিয়ে এসেছেন অভিনেতা। তবে সৌমিতৃষার সঙ্গে তৃষণজিৎ এর সম্পর্ক যে বেশ ভালো সেটা দেখেই বোঝা গেলো। তবে তাদের মধ্যে কোন সম্পর্ক আছে কিনা সেই নিয়ে কোন জানা কিছুই যায়নি। উপর থেকে দেখে তাদেরকে একে অপরের ভীষণ ভালো বন্ধু বলেই মনে হয়েছে।

Back to top button