সোহিনীর সংসারে তৃতীয় ব্যক্তি রাই? মধ্যরাত্রে রাইয়ের বাড়িতে হাজির সোহিনীর প্রাক্তন স্বামী!

বর্তমান সময় টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। বর্তমানে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিককে তাকে রাই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। দীর্ঘ এক বছর ধরে ধারাবাহিকটি জি বাংলার পর্দায় বেশ ভালো জনপ্রিয়তার সঙ্গে চলছে। এর আগে খেলনা বাড়ির ধারাবাহিকের হাত ধরে জি বাংলার (Zee Bangla) পর্দাতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন আরাত্রিকা।
ওই ধারাবাহিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। তারপরে মিঠিঝোরা ধারাবাহিককে অভিনয় করে দর্শকের প্রিয় একজন অভিনেত্রীর তালিকায় নিজের নাম লিখেছেন। একদম অল্প বয়সেই দর্শকমহলের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর বয়স বর্তমানে মাত্র কুড়ি। আর এই কুড়ি বছর বয়সের মধ্যেই দর্শকদের বিপুল ভালবাসা, খ্যাতি অর্জন করেছেন আরাত্রিকা।

গতকাল ছিল অভিনেত্রীর শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে রাত বারোটায় বাবা, মা এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে ছোট করে সেলিব্রেট করা হয়েছিল আরাত্রিকার বিশেষ দিনটি। কেক কাটার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি নিজে সোশ্যাল মিডিয়ার একাউন্টে পোস্ট করেছিলেন আরাত্রিকা। সেখানেই একটি ছবির প্রত্যেক দর্শকের নজর কেড়েছে। অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সোহিনী গুহ রায়ের প্রাক্তন স্বামীকে।
জন্মদিনে প্রশ্নের মুখে আরাত্রিকা
মাঝ রাতে আরাত্রিকার জন্মদিন সেলিব্রেশনে উপস্থিত ছিলেন সোহিনীর প্রাক্তন স্বামী। যা নিয়ে দর্শকমহলে সমালোচনা প্রশ্নের ঝড় উঠেছে। অনেক নেটিজেনদের ধারণা অনুযায়ী রাইয়ের জন্যই সংসার ভেঙেছে নাকি অভিনেত্রীর। তবে আরাত্রিকার সঙ্গে সোহিনীর প্রাক্তন স্বামীর বিশেষ কি কোন সম্পর্ক রয়েছে? কেন মাঝরাতে অভিনেত্রীর জন্মদিন সেলিব্রেশন উপস্থিত ছিলেন তিনি? যদিও তার উত্তর এখনো পাওয়া যায়নি অভিনেত্রীর সোহিনী প্রাক্তনের সাথে ঠিক কি সম্পর্ক সেটাও জানা যায়নি।
আরও পড়ুন: ছাদনা তলা থেকেই বউ চুরি! আঁখিকে তুলে নিয়ে চম্পট দিল দেবা! প্রকাশ্যে জমজমাট প্রোমো
একাধিক ফ্যান পেজের তরফ থেকে দাবি করা হচ্ছে আরাত্রিকার জন্যই নাকি সোহিনীর সংসার ভেঙেছে। এই বিষয়ে কোন রকম বক্তব্য রাখেননি দুজনের কেউই। যতদূর বোঝা যাচ্ছে এই অভিযোগ সম্পন্ন মিথ্যে। অভিনেত্রীর স্বামীর সাথে আর আফ্রিকারআরত্রিকার কোনরকম কোন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। বিষয়টি সম্পূর্ণ মনগড়া। এমন কোন সম্পর্কের সত্যতা সামনে আসেনি। পাশাপাশি আরাত্রিকার জন্মদিনের সেলিব্রেশনে উপস্থিত ছিলেন অভিনেত্রীর বর্তমান প্রেমিক আর্য দাশগুপ্ত। যার সঙ্গে একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

