মুখ্যমন্ত্রীর ডাকে রাজনীতির ময়দানে মিঠাই! তবে কি হাতে এলো ভোটের টিকিট? নিজেই জানালেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু!

আমাদের টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা অভিনয় জগতে আসার পর রাজনীতির জগতেও নাম লিখিয়েছেন। সেই তালিকায় রয়েছে নুসরাত, শ্রাবন্তী, মিমি, দেব, সোহম সহ আরো অনেকে। বর্তমানে এদের প্রত্যেককেই অভিনয় জগতে কাজ করার পাশাপাশি রাজনীতির জগতে কাজ করতে দেখা যায়। বিধানসভা ভোট, লোকসভা ভোট বিভিন্ন ভোটে প্রার্থী হয়ে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দলের হয়ে লড়াই করেন তারা।
এবারে সেই তালিকায় নাম লেখাতে চলেছে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং ঋত্বিকা সেন। সম্প্রতি তেমনি জল্পনা রটেছে। মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং, জমায়েতে ঋত্বিকা এবং সৌমিতৃষাকে দেখতে পাওয়া যায় না যাচ্ছে ঘনঘন। আর সেই কারণেই রটে গিয়েছে যে তাঁরা নাকি আগামী বিধানসভার জন্য টিকিট পেতে পারেন শাসক দল থেকে। এই বিষয়ে কী জানিয়েছেন তাঁরা?

একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা কুন্ডু জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সমস্ত দিকে নজর থাকে। উনি ভীষণই স্নেহশীল একজন মানুষ। অনেক কিছু করেছেন তিনি বিনোদন জগতের জন্য। আমাদের ডাকলে আমরা যাই। আমরা তো শিল্পী, সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন সেটা তো গর্বের বিষয় আমাদের কাছে। কিন্তু আমার কাছে এখনও অবধি এমন কোনও প্রস্তাব আসেনি। কোনও খবর পাইনি (নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে)। আমি এই পদের জন্য কতটা উপযুক্ত তাও জানি না। তাই এখনই কিছু বলার মতো জায়গায় নেই।’
আরও পড়ুনঃ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আ’ত্মহত্যার চেষ্টা! অভাবে লোকের কাছে পাততে হয়েছে হাত! অত্যাধিক মদ খেয়ে অকালে পৃথিবী ছেড়েছেন সুমিত্রা মুখার্জি!
ঋত্বিকা সেন জানিয়েছেন, ‘তৃণমূলের জন্য আমি অনেক ক্যাম্পেইন করেছিল আগামীতেও করতে পারি। তবে আমার বয়স অনেকটাই কম। এখনও আমার কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। খবরও পাইনি। কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনও প্রস্তাব পাইনি বা আমার মত বদলায় তখন ভেবে দেখা যাবে।’
সুতরাং দুজনের একজনও ব্যাপারটা পুরোপুরি ভাবে অস্বীকার করছেন না। জানিয়েছেন মুখ্যমন্ত্রী যদি তাদের উপযুক্ত মনে করে দায়িত্ব দেয় তাহলে তারা দুজন এসেই দায়িত্ব সাধ্যমত পালন করবেন। যদিও এখন এই বিষয়টা নিয়ে স্পষ্ট ভাবে কিছুই জানা যায়নি। এই গোটা ব্যাপারটা কতটা সত্যি এবং কতটা ভুয়ো সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এখনো।

