যন্ত্রণা থেকে মুক্তি পেতে আ’ত্মহত্যার চেষ্টা! অভাবে লোকের কাছে পাততে হয়েছে হাত! অত্যাধিক মদ খেয়ে অকালে পৃথিবী ছেড়েছেন সুমিত্রা মুখার্জি!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সুমিত্রা মুখার্জি (Sumitra Mukherjee)। সাদা কালো ছবির যুগে বর্ষীয়ান অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন নায়িকা চরিত্র থেকে শুরু করে মা কাকিমা জেঠিমা সব রকম চরিত্রে নিজেকে সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয়ে জগতে কাজ করেছেন।

তবে তার কর্মজীবনে যতই সাফল্য আসুক না কেন ব্যক্তিগত জীবন ছিল ততটাই দুর্বিসহ এবং কষ্টদায়ক। বিয়ের কয়েক বছর বাদে দুই সন্তান জন্ম দেওয়ার পরে অভিনেত্রীর স্বামী ডিভোর্স দেয় অভিনেত্রীকে। একসময় অভিনেত্রী আত্মহত্যার পথও বেশি নিয়েছিলেন তেমনটাও জানা গিয়েছিল।

actress

কলেজ জীবনের সময় থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায় অভিনেত্রীর। তখন থেকে গ্রুপ থিয়েটারে বিভিন্ন জায়গায় অভিনয় করতেন। তারপরই চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ আসে। ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রীর অভিনীত প্রথম ছবি “আজকের নায়ক”। তিনি প্রায় ৪০০টি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম কিছু হলো গণদেবতা, দেবদাস, মান অভিমান, শ্রীকান্তের উইল, নৌকাডুবি, কপাল কুন্ডলা, ন্যায়ের অন্যায়, ওগো বধূ সুন্দরী ইত্যাদি আরও অনেক।

আরও পড়ুনঃ রুদ্রর জন্য তৈরি ভয়ংকর ফাঁদ! কখনো বৈষ্ণবী, কখনও বা বস্তির মেয়ে! নতুন ছদ্মবেশে বাজিমাত করলো ফুলকি!

প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর জনপ্রিয় প্রযোজকের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। তবে তার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন, বিয়ে করেননি। বয়স বাড়ার সাথে সাথে অর্থ কষ্ট ভুগেছিলেন অভিনেত্রী। সেই সময় যে যা চরিত্রে অভিনয় করার সুযোগ দিত সেইসব চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই সময় সবটা ওলট-পালট হয়ে গিয়েছিল তার। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। যদিও ব্যর্থ হয়েছিলেন।

এভাবেই মনকষ্টে ভুগতে ভুগতে ২০০৩ সালের ২১শে মে মাত্র ৫৪ বছর বয়সেই মারা যান অভিনেত্রী। জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন ছেলে এবং বৌমার সাথে। কিন্তু ছেলে বৌমার সাথেও অশান্তি লেগে থাকত অভিনেত্রীর। যে রাতে তিনি মারা যান সেই রাতেই ছেলে বৌমার সাথে তুমুল অশান্তি হয়েছিল তার। জেরে অতিরিক্ত মদ্যপান করে নিয়েছিলেন অভিনেত্রী। আর তার ফলই মৃত্যু। অভিনেত্রী মারা যাওয়ার পর টলি ইন্ডাস্ট্রি স্তব্ধ হয়ে পড়েছিল। আজও অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি।

Back to top button