‘সোহম আমার…’ বিবাহ বিচ্ছেদের পর এবার সোহম মজুমদারের সঙ্গে গোপন প্রেম নিয়ে মুখ খুললেন শোলাঙ্কি!

টলিউডের ছোট পর্দার চেনা মুখ হলেন শোলাঙ্কি রায়। বর্তমানে, বড় পর্দা, ওয়েব মাধ্যম সবেতেই তিনি দাপিয়ে কাজ করেছেন। তবে কাজ ছাড়াও ব্যক্তিগত জীবনের জন্য অনেক সময়ই তিনি চর্চায় থাকেন । কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি নাকি চুপিচুপি প্রেম আলাপ সারছেন সোহম মজুমদারের সঙ্গে। এই বিষয়ে কি বল্লেন অভিনেত্রী?

সম্প্রতি একটি অনলাইন একটি সাক্ষাৎকারে শোলাঙ্কি রায় জানিয়েছেন তিনি সিঙ্গল।শোলাঙ্কির প্রেম নিয়ে, তিনি তাঁর ব্যক্তিগত বিষয়ে নিয়ে কোনও কথা এখনই বলতে চান না। বরং তাঁর সম্পূর্ণ ফোকাস রাখতে চান কাজেই।

যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি যে আরব সাগরের পাড়ে বারবার ছুটে যান সেটা কি বিশেষ কোনও কারণে? এবং কেনো তিনি মুম্বই তে বেশি সময় কাটান কাজ নাকি নতুন কোনো স্পেশাল বন্ধু? উত্তরে শোলাঙ্কি সাফ জানান, ‘আমার কোনও স্পেশ্যাল ফ্রেন্ড নেই।’ সোহমের মজুমদারের সঙ্গে তাঁর কী সম্পর্ক জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন ‘সোহম আমার খালি ভালো বন্ধু হয়।’

আর বিয়ে প্রসঙ্গ উঠতে তিনি জানিয়েছেন করতেও পারেন, না পারেন। তবে তাঁর কাছে বিয়ের থেকে জরুরি একজন ভালো পার্টনার পাওয়ার। এই বিষয়ে বলে রাখা ভালো ২০১৮ সালে বন্ধু শাক্যর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। কিন্তু তাঁদের সেই দাম্পত্য জীবন সুখের হয়নি। ২০২৩ সালে আইনি ভাবে বিচ্ছেদ হয়েছে তাঁদের। এখন খাতায় কলমে হ্যাপিলি সিঙ্গল শোলাঙ্কি।

আরও পড়ুন: ‘ট্রোল হয়নি বলেই টিআরপি কম’- টিআরপির কাছে হেরে শেষ হয়ে যাওয়ার পরেই ক্ষোভ উগরে দিলেন অভিনেতা!

শোলাঙ্কি আরও জানান, শাক্যর মতো মানুষ হয় না। তাহলে কেন বিচ্ছেদ? সোলাঙ্কির কথায়, ‘যখন দুটো মানুষ একসঙ্গে থাকবে ভাবে, তাঁরা চায় সেটা সফল হোক। অনেক সময় দুজন মানুষ খুব ভাল হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে।’

Back to top button