‘ভাল-মন্দ সব কিছু সহজে মেনে নেওয়ার ধৈর্য্য বাড়ুক…’- জন্মদিনে নিজের জন্য কি চাইলেন সোহিনী?

১ অক্টোবর ছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের জন্মদিন। নতুন বছরে পা রেখেছেন তিনি, আর এই দিনে কাছের মানুষ থেকে শুরু করে অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই ভালোবাসা ফিরিয়ে দিতে মুগ্ধতার সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন সোহিনী, যেখানে জীবন, অভিজ্ঞতা ও বিশ্বাসের কথা ভাগ করেছেন।

সবুজ শাড়িতে নিজেকে সাজিয়ে, চোখে কাজল, কপালে টিপ, হাতে চুড়ি—এই লুকে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। পোস্টে লিখেছেন, “১ অক্টোবর জন্মদিন উপলক্ষ্যে বহু মানুষ শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এই মায়া, ভালোবাসাটুকু পাওয়ার জন্যই বেঁচে থাকা, কাজ করা, ভালর পাল্লাকে ভারী করার তাগিদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বয়সের সাথে সাথে অভিজ্ঞতার ঝুলি ভরে উঠুক, ভাল-মন্দ সব কিছু সহজে মেনে নেওয়ার ধৈর্য্য বাড়ুক অন্তরে, বিশ্বাস যেন হারিয়ে না ফেলি।”

বর্তমানে সোহিনী কর্মক্ষেত্রে সফলতার জোয়ারে ভাসছেন। পুজোয় মুক্তি পাওয়া ‘রঘু ডাকাত’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। এছাড়া পরবর্তীতে প্রতিম দাশগুপ্তের থ্রিলার সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

জন্মদিনে স্বামী শোভনও ইনস্টাগ্রামে তাঁর জন্য অনুভূতি প্রকাশ করেছেন। পাহাড় থেকে রাতের কলকাতার অলিগলিতে ঘুরে বেড়ানো মুহূর্তগুলি সেই পোস্টে ধরা পড়েছে। শোভনের গান ‘একে একে দুই’-এর সুরে প্রতিটি মুহূর্ত আরও আবেগপূর্ণ হয়ে উঠেছে। তিনি লেখেন, “জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।”

আরও পড়ুনঃ ‘আমার কি চরিত্র খারাপ ছিল? আমায় বাড়িতে ঢুকতে দিল না…’- নিজের বাড়ি থেকে বিতাড়িত অভিনেত্রী! স্বামীর নির্যাতন নিয়ে মুখ খুললেন সৌমি পাল!

২০২৩ সাল থেকে গোপনে শুরু হওয়া প্রেম ২০২৪ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়েতে পরিণত হয়। বিয়ের পরও সম্পর্ক অমলিন। ব্যস্ততা, কাজ এবং ব্যক্তিগত জীবন মিলিয়ে তাঁরা একে অপরের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন। জন্মদিনে সোহিনী শুধু আনন্দ নয়, জীবনের শিক্ষণীয় অভিজ্ঞতাগুলোও শেয়ার করেছেন, যা অনুরাগীদের মধ্যে ভাবনার উদ্রেক করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

Back to top button