‘আমার কি চরিত্র খারাপ ছিল? আমায় বাড়িতে ঢুকতে দিল না…’- নিজের বাড়ি থেকে বিতাড়িত অভিনেত্রী! স্বামীর নির্যাতন নিয়ে মুখ খুললেন সৌমি পাল!

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সৌমি পাল (Soumi Paul)। বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সৌমি। বেশ কিছু ধারাবাহিকে অভিনেত্রীকে আমরা নানানরকম পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। যদি মাঝে কয়েকবছর অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। ‘কাঞ্চি’, ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একগুচ্ছ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমি। কিন্তু মাঝে হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলেন জানেন? সেই কথাই সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী।

২০২১ সালে আইনি বিয়ে করেন অভিনেত্রী। তারপর থেকেই অভিনেত্রীর জীবনে ওঠে ঝড়। সমাজমাধ্যমে এক ভিডিয়োয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ উগরে দিয়েছেন অভিনেত্রী। ২০১৬ থেকে প্রেমের সম্পর্কে ছিলেন। তার পর ২০২১ সালে আইনি বিয়ে সেরেছিলেন সৌমি। স্বামী ছিলেন সরকারি চাকুরীজীবি। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি অভিনেত্রীর।

অভিনেত্রী কিছুদিন আগেই একটি ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন, ‘গ্রামের বাড়ি থেকে গাড়ি অনেক কিছুই আামার টাকায় করা। কিন্তু সেই ব্যক্তি বন্ধুদের বলছেন, গাড়ি তাঁর টাকায় কেনা। সব কাগজপত্র রয়েছে আমার কাছে। সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে। আমি জানতে চাই, আমার কি চরিত্র খারাপ ছিল? তার সঙ্গে কি আমি মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম? কিছু না বলেই আমায় বাড়িতে ঢুকতে দিল না! কোনও জবাবই পেলাম না আমি।’

খুব শীঘ্রই আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন অভিনেত্রী। সম্প্রতি সৌমিকে দর্শক দেখেছেন ‘গীতা এলএলবি’ এবং ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। ২০১২ সালে মা মারা গেছেন তারপর বাবার সঙ্গেই থাকতেন। বাবাকেও হারিয়েছেন ২০২৩ সালে। আপাতত দিদির সাথে থাকছেন।

আরও পড়ুনঃ ‘ছেলের বাঁচানোর জন্য আমি বাধ্য হয়েছি, আমার মৃ’ত্যুর পরেও…’- স্ত্রীর অসুস্থতায় কেন পাশে থাকেননি অভিনেতা? অকপটে কৌশিক ব্যানার্জি!

অভিনেত্রীর জীবনে এত বড় বিপদের কথা শুনে অনেকেই তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে। তাকে সহানুভূতি জানিয়েছে। মাঝে বেশ কয়েক বছর অভিনয় জগত থেকে দূরে থাকলেও সৌমিকে সহজে ভোলেনি দর্শক। তার চরিত্রগুলি দর্শকের মনে আজও রয়ে গিয়েছে।

Back to top button